১০৬ ভাষায় লিখতে-পড়তে পারে আট বছরের শিশু
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২৪ পিএম, ২২ মে ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
বিস্ময় বালক? না, ধারালো মগজাস্ত্রের অধিকারী? যে ট্যাগই দিন না কেন, মাত্র আট বছর বয়সে ১০৬টি ভাষা দখলে এনে তাক লাগিয়ে দিয়েছে ভারতের চেন্নাইয়ের শিশু নিয়াল থগুলুভা।
শুধু জানা নয়, ইন্টারনেট আর ইউটিউবের সাহায্যে ইতিমধ্যেই ১০৬টি ভাষায় নিয়াল কথা বলতে পারে গড়গড়িয়ে। লিখতেও পারে নিজের মাতৃভাষার মতোই। উচ্চারণে যাতে কোনো খুঁত না থাকে তার জন্য বাড়িতে আলাদা করে মা-বাবার কাছে ভাষাগুলো রপ্ত করছে সে। খবর এনডিটিভির।
কী করে ভাষার প্রতি এত টান জন্মাল খুদে ভাষাবিদের? নিয়ালের কথায়, ‘আমি নিজেই জানি না। ধীরে ধীরে নেট আর ইউটিউব ঘাঁটতে ঘাঁটতই বোধহয় আগ্রহী হলাম ভাষা সম্বন্ধে। এভাবেই একসময় দেখলাম, ১০৬টি ভাষা শিখে ফেলেছি। এর মধ্যে ১০ ভাষা ঠোঁটস্থ। আপাতত আরও পাঁচটি ভাষা শিখছি।'
বাবা শঙ্কর নারায়ণন যদিও ছেলের এই বিরল প্রতিভার জন্য ধন্যবাদ জানিয়েছেন ঈশ্বরকে। একই সঙ্গে তার বক্তব্য, ‘গত বছর থেকে হঠাৎ করেই ছেলের মধ্যে এই আগ্রহ জন্মায়। প্রথম প্রথম ভাবতাম, ছেলেমানুষী ঝোঁক। নিজে থেকে হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে নিজে থেকেই হয়ত কমে যাবে। পরে দেখি, আগ্রহ কমার বদলে বাড়ছে! তখন সাপোর্ট করে ওর পাশে দাঁড়ালাম। এক বছরের মধ্যে এত অল্পবয়সে একের পর এক ভাষা শিখতে শিখতে আজ ১০৬টি ভাষা ছেলের দখলে।’
স্কুলের পড়াশোনার পাশাপাশি আপাতত ভাষা নিয়েই মজে আছে নিয়াল। পৃথিবীর সমস্ত ভাষা জানতে চায় সে। জলের মতো করে কণ্ঠবন্দি করতে চায় তাদের। নতুন করে আবিষ্কার করতে চায় অবলুপ্ত ভাষাও।
-জেডসি
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা


