১০৭ প্রতিষ্ঠানের কেউ পাস করেনি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৭ পিএম, ৬ মে ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
চলতি বছর অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় ১০৭টি প্রতিষ্ঠানের সবাই ফেল করেছে। গত বছরের তুলনায় এ বছর শতভাগ শিক্ষার্থী ফেল করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা দুটি কমেছে। গত বছর এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১০৯টি।
সোমবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী দীপু মনি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন। প্রকাশিত ফল বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে।
ফল প্রকাশের সময় শিক্ষামন্ত্রী জানান, চলতি বছর দেশের ১০ শিক্ষাবোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষায় ৮২ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গতবারের তুলনায় এবার পাসের হার বেড়েছে ৪ দশমিক ৪৩ শতাংশ।
দীপু মনি জানান, মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এ বছর শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ১০৭টি। গত বছর ১০৯টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল করেছিল। সেই হিসাবে এবার ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে দুটি।
এদিকে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। গতবছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল এক হাজার ৫৭৪টি। এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮৩টি।
-জেডসি
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’







