ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ২০:০৪:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল

১০ দিন বন্ধ থাকবে বাংলাদেশ-ভারত ট্রেন সার্ভিস 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪১ পিএম, ১৪ জুন ২০২৩ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঈদুল-আজহা উপলক্ষে বাংলাদেশের সঙ্গে ভারতের সংযোগকারী মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস ট্রেন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ।

এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, কলকাতা-ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস (১৩১০৯/১৩১১০), ঢাকা-কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস (১৩১২৯/১৩১৩০) এবং কলকাতা-খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস (১৩১২৯/১৩১৩০) সাময়িকভাবে বন্ধ রাখার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বাংলাদেশে ঈদুল-আজহা উদযাপনের জন্য ট্রেনগুলো আপাতত বন্ধ রাখা হচ্ছে। ২৩ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত এই আন্তর্জাতিক ট্রেন পরিষেবা বন্ধ থাকবে।

ঈদে ট্রেনগুলোর বন্ধের সূচি:

১৩১০৭ ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: ২৩, ২৫, ২৭ ও ৩০ জুন এবং ২ জুলাই।

১৩১০৮ কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস: ২৪, ২৬ ও ২৮ জুন ও ১ এবং ৩ জুলাই।

১৩১০৯ কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস: ২৩, ২৭ ও ৩০ জুন।

১৩১১০ ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: ২৪ ও ২৮ জুন এবং ১ জুলাই।

১৩১২৯ কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস: ২৯ জুন।

১৩১৩০ খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস: ২৯ জুন।

এরপর থেকে অবশ্য আবার স্বাভাবিক পরিষেবা চালু হয়ে যাবে এই আন্তর্জাতিক দুই ট্রেনের।

ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক রেল যোগাযোগের ক্ষেত্রে এই দুটি ট্রেন ভীষণ গুরুত্বপূর্ণ ও জনপ্রিয়। বহু যাত্রী প্রতিদিন এই ট্রেনগুলোতে করে বাংলাদেশ থেকে ভারতে যান। আবার ওপার বাংলা থেকেও অনেকে বাংলাযদেশে আসেন।