১০ মন্ত্রীসহ করোনায় আক্রান্ত দক্ষিণ সুদানের ভাইস প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০২ এএম, ২৪ মে ২০২০ রবিবার
১০ মন্ত্রীসহ করোনায় আক্রান্ত দক্ষিণ সুদানের ভাইস প্রেসিডেন্ট
এবার প্রাণঘাতি করোনায় আক্রান্ত হয়েছেন দক্ষিণ সুদানের ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাসারসহ ১০ জন মন্ত্রী। করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংস্পর্শে এসে সংক্রমিত হয়েছেন তারা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, দেশটির তথ্যমন্ত্রী মিকাইল মাকুয়েই বিষয়টি নিশ্চিত করেন।
মিকাইল মাকুয়েই বলেন, ভাইস প্রেসিডেন্ট ছাড়া বাকি মন্ত্রীরা দেশটির করোনা প্রতিরোধে টাস্কফোর্সের সদস্য ছিলেন। টাস্কফোর্সের অন্যতম সদস্য দক্ষিণ সুদানের স্বাস্থ্যমন্ত্রী। তিনি করোনায় আক্রান্ত হননি।
দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কিরও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে গুঞ্জন ওঠে। তবে তথ্যমন্ত্রী মিকাইল মাকুয়েই সেটি নাকচ করে দিয়ে বলেন, প্রেসিডেন্ট সুস্থ আছেন। সংবাদটি শুধুই গুজব।
ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাসারের প্রতিরক্ষামন্ত্রী অ্যাঞ্জেলিনা টিনিও করোনায় আক্রান্ত বলে জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, টাস্কফোর্সের আক্রান্ত এক সদস্যের সংস্পর্শে এসে তিনি সংক্রমিত হন। আক্রান্ত সব মন্ত্রীরা আইসোলেশনে আছেন। এখন পর্যন্ত তারা আশঙ্কামুক্ত আছেন।
এদিকে মন্ত্রীদের দেহরক্ষী ও কর্মীরাও করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
দক্ষিণ সুদানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৮১ জন, এর মধ্যে মারা গেছেন ৬জন।
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় বদল
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- ঢাকার বাতাসে বড় চমক
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











