১১ বছরের শিশুকে ধর্ষণ, রডমিস্ত্রি আটক
সাভার প্রতিনিধি | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৭:১৬ পিএম, ২২ মার্চ ২০১৮ বৃহস্পতিবার
সাভারের ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক রডমিস্ত্রিকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। অভিযুক্তের নাম মোহাম্মদ আলী (২৩)।
আজ সোমবার দুপুরে সাভারের দক্ষিণ নামাগেন্ডা এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, দুপুরে নিজের ভাড়া বাসায় ওই শিশুকে ধর্ষণ করে রডমিস্ত্রি মোহাম্মদ আলী। শিশুটির চিৎকারে বাড়ির অন্য ভাড়াটিয়ারা বিষয়টি বুঝতে পেরে ধর্ষণকারীকে আটক করে সাভার মডেল থানা পুলিশকে খবর দেয়।
পরে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবুল কাসেম ঘটনাস্থলে গিয়ে ধর্ষণের শিকার শিশু ও ধর্ষণকারীকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে কথা হলে এসআই আবুল কাসেম জানান, ধর্ষণের শিকার শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকলে কলেজ হাসপাতালের ওয়ান ষ্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ‘ওই বাড়ির ভাড়াটিয়াদের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ধর্ষণকারীকে আটক করেছি। শিশুটির বক্তব্য নেওয়ার জন্য তাকেও থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
ধর্ষণের শিকার শিশুটি দক্ষিণ নামাগেন্ডা এলাকার জালাল উদ্দিনের বাড়িতে বাবা মার সঙ্গে ভাড়া থাকতো। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট






