১১-১২ নভেম্বর শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে যেসব জেলায়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৮ পিএম, ১০ নভেম্বর ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
ঘূর্ণিঝড় বুলবুলের আঘাত মোকাবেলায় উপকূলীয় জেলাগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানের ১১ ও ১২ নভেম্বর শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। প্রতিষ্ঠানগুলো খোলা থাকলেও শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। কারণ প্রতিষ্ঠানগুলো ঘূর্ণিঝড়ে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন এ তথ্য নিশ্চিত করে জানান, উপকূলীয় ১৪ জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুরের মানুষ যাতে শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিতে পারেন এবং তাদের চিকিৎসাসহ অন্যান্য সেবা দেয়া যায় এ কারণে এই অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে।
তিনি বলেন, ঘূণিঝড় মোকাবেলা ও শিক্ষক-শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে উপকূলীয় এলাকার প্রাইমারি স্কুল, হাইস্কুল ও কলেজ এবং মাদরাসার শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এদিকে, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক জানিয়েছেন, ঘূণিঝড় বুলবুলের কারণে সারাদেশে জেএসসি ও জেডিসির ৯ ও ১১ নভেম্বরের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। স্থগিত জেএসসির ৯ নভেম্বরের গণিত বিষয়ের পরীক্ষা ১২ নভেম্বর ও জেডিসির গণিত বিষয়ের পরীক্ষা ১৪ নভেম্বর এবং ১১ নভেম্বরের জেএসসির বিজ্ঞান বিষয়ের পরীক্ষা ১৩ নভেম্বর এবং জেডিসির ইংরেজি বিষয়ের পরীক্ষা ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।
অপরদিকে, শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান দ্বিতীয় বর্ষ এবং এলএলবির পরীক্ষা হওয়ার কথা ছিল। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফয়জুল করিম শুক্রবার (৮ নভেম্বর) এ তথ্য জানিয়ে বলেন, স্থগিত পরীক্ষার তারিখ পরে জানানো হবে।
এদিকে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিনত হয়েছে। এ কারণে মোংলা, পায়রা ও চট্টগ্রামে মহাবিপদ সংকেত প্রত্যাহার করা হয়েছে। উপকূলীয় এলাকায় মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নৌযান চলাচলে ২ নম্বর দূরবর্তী হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
-জেডসি
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও




