১৩ বল, ০ রান, ৬ উইকেট নেপালের
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২২ পিএম, ২ ডিসেম্বর ২০১৯ সোমবার
এসএ গেমসে মেয়েদের ক্রিকেটে প্রথম ম্যাচেই মালদ্বীপের বিপক্ষে ১৩ বলে কোনো রান না দিয়ে ছয় উইকেট নিয়েছেন নেপালের অঞ্জলি চাঁদ। ওই ছয় ব্যাটসম্যানের সবাই আউট শূন্য রানে, তিনজনের গোল্ডেন ডাক। শেষ তিন উইকেট নিয়ে হয়েছে হ্যাটট্রিকও।
অঞ্জলির সৌজন্যে এসএ গেমসে মেয়েদের ক্রিকেটের প্রথম ম্যাচেরই জায়গা হলো রেকর্ড বইয়ের পাতায়। ছেলেদের হোক বা মেয়েদের-আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাস এর চেয়ে ভয়ংকর বোলিং আর কেউ করেনি।
২ ওভার ১ বল করেছেন, ২টি মেডেন, রান দেননি একটিও, উইকেট ছয়টি। ওই ছয় ব্যাটসম্যানের সবাই আউট শূন্য রানে, তিনজনের গোল্ডেন ডাক। শেষ তিন উইকেট নিয়ে হয়েছে হ্যাটট্রিকও।
মালদ্বীপ ইনিংসের সপ্তম ওভারে বোলিংয়ে এসেছিলেন অঞ্জলি। ততক্ষণেই অবশ্য ১৫ রানে ৪ উইকেট নেই মালদ্বীপের। শেষ পর্যন্ত মালদ্বীপ ১৬ রানে অলআউট। নেপাল আবার সে রান পেরিয়ে গেছে মাত্র পাঁচ বলেই।
নিজের প্রথম ওভারে বেশ আরাম-আয়েশে উইকেট নিয়েছিলেন অঞ্জলি। বিজোড় বলগুলোতে বিরতি, পরের প্রতিটি বলে উইকেট। নবম ওভারে এসে একটু ‘উইকেট খরা’ গেল ২৪ বছর বয়সী বাঁহাতি মিডিয়াম পেসারের। প্রথম চার বলে কোনো উইকেট নেই! পরের দুই বলে আবার দুই উইকেট নিয়ে খরা কাটল। তারপর নিজের তৃতীয় ওভারের প্রথম বলে এসে হ্যাটট্রিক পূর্ণ করে নিলেন অঞ্জলি। তাতে মালদ্বীপের ইনিংসও শেষ। যে ইনিংসে ১৬ রানের তিনটি এসেছে ওয়াইড থেকে, ওপেনার হামজা নিয়াজ একাই করেছেন ৯ রান, বাকি চার রান মিডল অর্ডার ব্যাটসম্যান হাফসা আবদুল্লার। বাকি ব্যাটসম্যানদের নামের পাশে শুধুই শূন্যতা।
মেয়েদের টি-টোয়েন্টিতে মালদ্বীপের চেয়ে কম রানে আউট হওয়ার রেকর্ড আগেই আছে আরও পাঁচটি। সবচেয়ে কম রানে অলআউট হওয়ার প্রথম তিনটি স্থানেই রয়েছে তাদের নাম। গত জুনে টানা তিন দিনে তিন ম্যাচে। অলআউট হয়েছিল ৬, ১০ ও ১১ রানে। তালিকার চতুর্থ স্থানটিও (১৪ রানে অলআউট) চীনের মেয়েদের জন্য একা ছাড়েনি মালি।
এসএ গেমসে মালদ্বীপের মেয়েদের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা খেলবেন ৫ ডিসেম্বর। তার আগে কাল শ্রীলঙ্কা ও পরশু নেপালের বিপক্ষে ম্যাচ আছে বাংলাদেশের।
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু











