১৪,৯৯৯ টাকায় স্যামসাংয়ের ৬৪ জিবির স্মার্টফোন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৯ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২১ রবিবার
ফাইল ছবি
গ্যালাক্সি এ১২ এর নতুন ৪/৬৪ জিবি সংস্করণ উন্মোচন করেছে স্যামসাং বাংলাদেশ। সর্বশেষ এই সংযোজনটির বাজার মূল্য মাত্র ১৪,৯৯৯ টাকা।
স্যামসাং এখন এই মডেলের ৬৪ জিবি স্টোরেজ সমৃদ্ধ ৪ জিবি র্যামের সংস্করণটি বাজারে এনেছে। এই স্মার্টফোনে (৭২০x১৬০০) ইনফিনিটি-ভি ডিসপ্লেসহ ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস টিএফটি ডিসপ্লে রয়েছে। এই মোবাইলের বিশেষ দিক হচ্ছে এর ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি। এর সঙ্গে রয়েছে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট (ইউএসবি টাইপ-সি)।
এর ৪৮ মেগাপিক্সেল প্রধান ক্যামেরাও আছে ৫ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড, ২ মেগাপিক্সেল ম্যাক্রো, ২ মেগাপিক্সেল ডেপথ ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর সমৃদ্ধ স্যামসাং গ্যালাক্সি এ১২ মোবাইলে আছে অক্টাকোর ২.৩ গিগাহার্টজ প্লাস ১.৮ গিগাহার্টজ ফিচার।
এছাড়াও এই মোবাইলে ৩-স্লট ডুয়াল সিম সাপোর্টসহ ডলবি এটমস, এআর ইমোজি, ডিসকর্ড, সিকিউর ফোল্ডার ও সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো অন্যান্য প্রয়োজনীয় ফিচারগুলো রয়েছে।
এই নিয়ে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মুয়ীদূর রহমান বলেন, “আমরা আমাদের সব ধরনের ক্রেতাদের জন্য সাশ্রয়ী বাজেটের গ্যালাক্সি এ১২ স্মার্টফোনের নতুন ৪/৬৪ জিবি সংস্করণটি নিয়ে আসতে পেরে অত্যন্ত আনন্দিত। এর পূর্বে গ্যালাক্সি এ১২ এর ৪/১২৮ সংস্করণটিও অত্যাধুনিক ফিচার ও দুর্দান্ত পারফরমেন্সের জন্য বাজারে ব্যাপক সাড়া ফেলেছিলো। আমরা উদ্ভাবনী চ্যালেঞ্জ নিতে ভালোবাসি, যার মাধ্যমে আমাদের ক্রেতারা সাশ্রয়ী মূল্যে স্বাচ্ছন্দ্যে দুর্দান্ত ফিচারগুলো উপভোগ করতে পারেন।”
স্যামসাং গ্যালাক্সি এ১২ এর ৪/৬৪ জিবি সংস্করণটি এখন নীল ও লাল এ দু’টি রঙে স্যমসাং এর সব অফিশিয়াল আউটলেটে পাওয়া যাচ্ছে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা







