১৪ কেজি স্বর্ণসহ গ্রেফতার অভিনেত্রী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৫ এএম, ২১ ডিসেম্বর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দরে গত ৩ মার্চ ১৪ কেজি সোনাসহ গ্রেফতার হন কন্নড় অভিনেত্রী রান্যা রাও। সেই ঘটনায় সুপ্রিম কোর্টের সর্বশেষ রায় প্রকাশিত হয়েছে। অভিযোগপ্রাপ্ত অভিনেত্রীর আবেদন খারিজ করা হয়েছে এবং নিম্ন আদালতের রায় বহাল রাখা হয়েছে।
২০২৫ সালের মার্চ থেকে পরপ্পনা অগ্রহারা জেলে আটক রয়েছেন রান্যা। সঙ্গে ধরা পড়েছেন তার দুই সঙ্গী তরুণ কোন্ডারু রাজু ও সাহিল জৈন।
তদন্তে জানা যায়, এই তিনজন স্বর্ণ পাচারের একটি সিন্ডিকেট গঠন করেছিলেন। মূলত দুবাই, উগান্ডা ও অন্যান্য দেশের মাধ্যমে স্বর্ণ পাচার এবং হাওয়ালার মাধ্যমে অর্থের লেনদেন পরিচালনা করা হতো।
অভিযুক্তদের কাছ থেকে মোট ১৪ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। অভিযোগ, স্বর্ণের গয়নাগুলো পোশাকের ভেতর রেখে পাচারের চেষ্টা করা হয়েছিল।
একাধিক নিম্ন আদালত তাদের জামিনের আবেদন খারিজ করার পর, তিনজনের মা—রোহিণী রাও, রমা রাজু ও প্রিয়াঙ্কা সারকারিয়া—উচ্চ আদালতের দ্বারস্থ হন। তারা কেন্দ্রীয় সরকারের ‘কফিপোসা’ আইন অনুযায়ী সন্তানের আটক চ্যালেঞ্জ করেন। পাশাপাশি, তারা মামলা খারিজের আর্জিও জানান।
সুপ্রিম কোর্ট এই আবেদন খারিজ করে নিম্ন আদালতের রায়ই বহাল রাখার নির্দেশ দিয়েছে।
উল্লেখ্য, গ্রেফতারের সময় রান্যা রাও’র বাড়ি তল্লাশি করা হয়। সেই তল্লাশিতে উদ্ধার হয় নগদ ২.৫ কোটি রুপি এবং দু’কোটির স্বর্ণের গয়না। উদ্ধারকৃত ১৪ কেজি স্বর্ণে বাজার মূল্য প্রায় ১২.৫ কোটি রুপি।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০










