১৪ কোটি টাকা ব্যয়ে ফ্ল্যাট কিনলেন কাজল
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০২ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার
ফাইল ছবি
মুম্বাইয়ের অভিজাত এলাকায় দুটি বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন বলিউড অভিনেত্রী কাজল দেবগন। জুহুর একটি ভবনের ১১ তলায় অবস্থিত এ দুটো ফ্ল্যাট। ভারতের রিয়েল এস্টেটভিত্তিক ওয়েব সাইট স্কয়ারফিট ইন্ডিয়া ডটকম এসব তথ্য জানিয়েছে।
কাজলের একটি ফ্ল্যাটের আয়তন ১০৯২ স্কয়ার ফুট। এর জন্য গুণতে হয়েছে ৫ কোটি ৮৬ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৭০ লাখ ৯ হাজার ৯৯০ টাকা)। ফ্ল্যাটটি রেজিস্ট্রি বাবদ গুণতে হয়েছে ২৯ লাখ ৩২ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩৩ লাখ ৫৭ হাজার ২৮৬ টাকা)।
দ্বিতীয় ফ্ল্যাটটি অপেক্ষাকৃত বড় ও দামি। এর আয়তন ১১৫৭.৭৫ স্কয়ার ফুট। এ ফ্ল্যাটের জন্য গুণতে হয়েছে ৬.০৯ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৮৭ লাখ ২ হাজার ৯৮৬ টাকা)। ফ্ল্যাটটির রেজিস্ট্রি বাবদ গুণতে হয়েছে ৩০ লাখ ৪৫ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩৪ লাখ ৮৬ হাজার ৬৭৬ টাকা)। ফ্ল্যাট দুটি কিনতে কাজলের মোট খরচ হয়েছে ১২ কোটি ৪৫ লাখ ৭৭ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৪ কোটি ২৬ লাখ ৮১ হাজার টাকা)। গত ১২ ও ১৩ জানুয়ারি ফ্ল্যাট দুটির রেজিস্ট্রি করেছেন বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।
গত বছর মুম্বাইয়ের জুহুতে একটি বিলাসবহুল বাড়ি কিনেন কাজলের বর অজয় দেবগন। যার মূল্য ৬০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য দাঁড়ায় ৭০ কোটি ১০ লাখ ২২ হাজার ৭৭৩ টাকা।
তারকাদম্পতি অজয় দেবগন ও কাজলের প্রায় দুই দশকের দাম্পত্য জীবনে রয়েছে দুই সন্তান। মেয়ে নিসা ও ছেলে যুগ। আপাতত সুইজারল্যান্ডের জিলায়ন ইনস্টিটিউট অব হাইয়ার এডুকেশনে পড়াশোনা করছেন নিসা। আর ছেলে যুগ ও স্বামী অজয়কে নিয়ে শিব শক্তি বাংলোতে বসবাস করছেন কাজল।
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী











