১৪ বার পদ্মা সেতু পাড়ি দিলেন প্রধানমন্ত্রী
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২২ পিএম, ১ জুলাই ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের ৩৭১তম দিবসে ১৪ বার পদ্মা সেতু অতিক্রম করেছেন। এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে তিনি শনিবার (১ জুলাই ) সকালে আটবারের মতো পদ্মা সেতু অতিক্রম করেন। পরে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-২ এ যাত্রাবিরতি করে গোপালগঞ্জের কোটালীপাড়া যান। আর জাজিরা প্রান্ত দিয়ে প্রবেশ করে সেতু অতিক্রম করেছেন ৬ বার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহর শনিবার (০১ জুলাই) সকাল ৮টা ৫০ মিনিটে পদ্মা মাওয়া টোল প্লাজায় ৮ নম্বর লেন দিয়ে প্রবেশ করে। সেতু অতিক্রম করে সকাল ৯টায়।
প্রধানমন্ত্রী কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় শেষে বিকেলে টুঙ্গিপাড়ায় যাবেন। টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি জিয়ারত করবেন এবং নিজ বাড়িতেই রাতযাপন করবেন। পরদিন রোববার (০২ জুলাই) টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। পরে বিকালে পদ্মা সেতু হয়ে রাজধানীতে ফিরবেন।
এর আগে প্রধানমন্ত্রী গত বছর ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করে প্রথম গাড়িতে সেতু অতিক্রম করেন। ওই দিনই সন্ধ্যায় প্রধানমন্ত্রী রাজধানীতে হেলিকপ্টারে ফিরেছেন।
সেতু উদ্বোধনের ১০ দিনের মাথায় ৪ জুলাই ছেলে সজীব ওয়াজেদ জয় ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুলসহ দ্বিতীয়বারের মতো পদ্মা সেতু পাড়ি দিয়ে টুঙ্গিপাড়া গিয়ে আবার পদ্মা সেতু অতিক্রম করেই গণভবনে ফেরেন।
৪৯ দিনের মাথায় ১২ আগস্ট ভাগনে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ তৃতীয়বারের মতো পদ্মা সেতু পার হয়ে ঢাকা ফেরেন সরকারপ্রধান। এরপর ১০৫ দিনের মাথায় গত ৭ অক্টোবর বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে চতুর্থবারের মতো পদ্মা সেতু অতিক্রম করেছিলেন। সেদিনই আবার পদ্মা সেতু পাড়ি দিয়ে ঢাকা আসেন।
যেদিন পদ্মা সেতু অতিক্রম করেন সেদিনই প্রধানমন্ত্রী ফেরেন। তবে এবারের মতো ব্যতিক্রম ছিল আরও একবার। চলতি বছরের ৬ জানুয়ারি পাঁচবারের মতো প্রধানমন্ত্রী পদ্মা সেতু অতিক্রম করে টুঙ্গিপাড়া গিয়ে ফিরেছেন পরদিন ৭ জানুয়ারি সন্ধ্যায়।
এরপর গত ২৫ ফেব্রুয়ারি ষষ্ঠবারের মতো পদ্মা সেতু অতিক্রম করেন শেখ হাসিনা। ওই দিনই পদ্মা সেতু পাড়ি দিয়ে গণভবনে ফেরেন।
সবশেষ গত ১৭ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকীর আয়োজনে অংশ নিয়ে ও সমাধি জিয়ারত শেষে টোল দিয়ে শুক্রবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সেতুটি ১৩ বারের মতো অতিক্রম করে সরাসরি গণভবনে ফেরেন।
প্রধানমন্ত্রী মাওয়া প্রান্ত দিয়ে প্রবেশ করে পদ্মা সেতু অতিক্রম করেছেন ৮ বার। আর জাজিরা প্রান্ত দিয়ে প্রবেশ করে সেতু অতিক্রম করেছেন ৬ বার।
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল











