১৪ মার্চ টাঙ্গাইলে যাচ্ছেন প্রধানমন্ত্রী
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:১৬ পিএম, ১১ মার্চ ২০১৯ সোমবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৪ মার্চ দানবীর রনদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে যোগ দিতে টাঙ্গাইল যাচ্ছেন। ভারতেশ্বরী হোমসের সবুজ চত্বরে অনুষ্ঠিত হবে স্মারক স্বর্ণপদক প্রদান অনুষ্ঠান। প্রধানমন্ত্রীর ছোটবোন শেখ রেহেনাসহ মন্ত্রী পরিষদের কয়েকজন সদস্য সফরসঙ্গী হিসেবে উপস্থিত থাকবেন।
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ কাজী নিশাত রসুল স্বাক্ষরিত স্মারকের সূত্রে টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল এবং ভারতেশ্বরী হোমস পরিদর্শন করবেন। তাঁর আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে।
টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে ইতোমধ্যে মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্সে নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হবে।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমস,কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, কুমুদিনী নার্সিং স্কুল এন্ড বিএসসি নার্সিং কলেজসহ কুমুদিনী কমপ্লেক্সের সেবাধর্মী বিভিন্ন ইউনিট নানা সাজে সজ্জিত করা হচ্ছে। হাসপাতালের মূল ভবনের দক্ষিণ পাশে নির্মিত হয়েছে রনদা প্রসাদ সাহার মুর্যালসহ বিভিন্ন স্থাপনা।
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জনের প্রাণহানী
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- আম খেলে কি ওজন বাড়ে?
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা











