১৪ মে উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মোখা’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৫ পিএম, ৮ মে ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মোখা’। কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ সোমবার সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান।
তিনি বলেন, খুবই শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে মোখা ১৪ মে রাতে সরাসরি খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে অথবা চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর অতিক্রম করতে পারে।
মোস্তফা কামাল জানান, সোমবার ৮ মে ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল নির্দেশ করছে সম্ভব্য ঘূর্ণিঝড় মোখা সরাসরি খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে ১৪ মে রাত ১২টার পরে থেকে ও আমেরিকান আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে ঘূর্ণিঝড় মোখা সরাসরি চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে ১৪ মে সকাল ৬টার পর থেকে স্থলভাগে আঘাত হানার সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
তিনি আরও জানান, এখানে উল্লেখ যে ঘূর্ণিঝড় আম্পান (২০২০ সলের ২০ শে মে ভারতের পশ্চিমবঙ্গে আঘাত হেনেছিল যার বাতসের গতিবেগ ছিলো ঘণ্টায় ১৭৫ কিলোমিটার)। স্থলভাগে আঘাত করার দিন যত বেশি কাছাকাছি এসেছিল ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল নির্দেশিত পথ তত বেশি সঠিক প্রমাণিত হয়েছিল আমেরিকান আবহাওয়া পূর্বাভাস মডেল নির্দেশিত পথ অপেক্ষা।
আবহাওয়া ও জলবায়ুবিষয়ক এই পিএইচডি গবেষক জানান, দুটি মডেলই নির্দেশ করছে খুবই শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশ উপকূলে আঘাতের সম্ভাবনার কথা। ঠিক কত শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে উপকূলে আঘাতের সম্ভাবনা নির্দেশ করছে দুটি মডেল সেই তথ্যটি তিনি প্র্রকাশ করতে চাচ্ছেন না। তবে সোমবার বাংলাদেশ সময় দুপুর ১২টা ও দুপুর ৩টার সময় যখন আবারও এই দুটি মডেল থেকে নতুন পূর্বাভাস আসবে তখন যদি একই শক্তি নির্দেশ করে দুইটি মডেল তবে ঘূর্ণিঝড়ের সম্ভব্য সর্বোচ্চ শক্তি সম্বন্ধে নতুন করে পূর্বাভাস প্রকাশ করবেন তিনি।
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু











