ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ১২:০৪:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২৪ পিএম, ১৯ মে ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

১৫তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৫২ হাজার পরীক্ষার্থী। মোট ৮ লাখ ৭৬ হাজার ৩৩ জনের মধ্যে ৮০ শতাংশ পরীক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন। পাসের হার ২০ দশমিক ৫৩ শতাংশ।

রোববার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়েছে।

প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে স্কুল পর্যায়ের ৫৫ হাজার ৫৯৬ জন, স্কুল পর্যায়-২–এর ৪ হাজার ১২৯ এবং কলেজ পর্যায়ের ৯২ হাজার ২৭৫ জন প্রার্থী রয়েছেন। গত বছরের ২৮ নভেম্বর ১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। আর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ১৯ এপ্রিল।

প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী ২৬ ও ২৭ জুলাই দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শেষ ধাপে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।

প্রিলিমিনারির ফল অনলাইনে ও এসএমএসের মাধ্যমে জানা যাবে। অনলাইনে পরীক্ষার ফলাফল http://ntrca.teletalk.com.bd  ওয়েবসাইট থেকে জানা যাবে। এ ছাড়া উত্তীর্ণ প্রার্থীদের মোবাইলে এসএমএস পাঠিয়ে ফল জানানো হয়েছে।

-জেডসি