১৫ অক্টোবর থেকে চালু হচ্ছে ভারতের ভ্রমণ ভিসা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১২ পিএম, ৭ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি।
করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও বিদেশি পর্যটকদের জন্য ভ্রমণ ভিসা চালু করেছে ভারত। আগামী ১৫ অক্টোবর থেকে পর্যটকরা দেশটিতে ভ্রমণ করতে পারবেন।
আজ বৃহস্পতিবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ অক্টোবর থেকে ভারত নতুন করে ভ্রমণ ভিসা ইস্যু করবে। তবে যে সকল পর্যটক ভারতে প্রবেশ করবেন তাদের চার্টার্ড ফ্লাইটে করে দেশটিতে প্রবেশ করতে হবে। সেই সঙ্গে এক মাস পর অর্থাৎ আগামী ১৫ নভেম্বর থেকে চালু হবে সাধারণ ফ্লাইট। এতে যে সব নাগরিক সাধারণ ফ্লাইটে ভারতে প্রবেশ করতে ইচ্ছুক তাদের অপেক্ষা করতে হবে আরও এক মাস।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভারতে ভ্রমণ করতে আসা সকল পর্যটকদের দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক আরোপিত সব স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
উল্লেখ্য, গত বছর ১১ মার্চ করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিদেশিদের যাবতীয় ভিসা বাতিল করে ভারত সরকার। শুধু কূটনৈতিক, অফিসিয়াল, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা, চাকরি ও প্রকল্প ভিসা চালু ছিল।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা

