ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ২২:৩৮:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

১৫ বছর পর ফিরছেন প্রীতি জিনতা 

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৬ পিএম, ২৬ জানুয়ারি ২০২৪ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বলিউড অভিনেত্রী প্রীতি জিনতাকে আজকাল পর্দায় দেখা যায় না। তাই বলে তাকে ভুলে যাননি দর্শক। এখনও তার সেই টোল পরা গালের হাসি পর্দায় দেখতে চান। তাদের চাওয়া পূরণ হচ্ছে। দেড় দশকের বিরতি ভেঙে ফের পর্দায় ফিরছেন প্রীতি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য


গত ২৪ জানুয়ারি বুধবার লুক টেস্টের পর মুম্বাইয়ের এক স্টুডিও থেকে বের হতে দেখা যায় প্রীতিকে। তারপরই কামব্যাকের খবর ছড়িয়ে পড়ে। শোনা যাচ্ছে, ‘লাহোর ১৯৪৭’-এর মাধ্যমে ফেরার গল্প লিখতে চলেছেন প্রীতি। এ ছবিতে তার সঙ্গে থাকবেন সানি দেওল।

এদিকে গত বছর ‘গদর’ সিনেমার দ্বিতীয় কিস্তি ‘গদর ২’ দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটেছে সানির। ‘গদর’ ছবিতে তারা সিংহের চরিত্রে দেখা গিয়েছিল সানিকে। তার বিপরীতে শাকিনা চরিত্রে ছিলেন আমিশা প্যাটেল। দ্বিতীয় কিস্তিতেও আমিশাকে দেখা গেছে সানির বিপরীতে। ছবিটি নির্মাণ করেছিলেন অনীশ শর্মা।