১৫ মিনিটে কীভাবে বানাবেন গাজরের হালুয়া
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৬ পিএম, ৩০ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার
গাজরের হালুয়া
শীতকাল মানেই তো ভূরিভোজের সময়। বাড়িতে জমিয়ে খাওয়াদাওয়ার পর একটু মিষ্টিমুখ না করলে কি চলে? বাজারের টাটকা কচি গাজর দিয়ে তৈরি করে ফেলতে পারেন হালুয়া। শুনে মনে হতেই পারে যে, গাজরের হালুয়া মানে তো ঘণ্টাখানেক হেঁশেলেই কাটাতে হবে। তবে প্রেশার কুকারে মাত্র ১৫ মিনিটে কী ভাবে গাজরের হালুয়া বানাবেন, রইল তার বিস্তারিত।
উপকরণ:
গাজর: ১ কেজি
ঘি: ৫-৬ টেবিল চামচ
দুধ: আধ লিটার
চিনি: ১ কাপ
কেশর: ১ চিমটে
খোয়া ক্ষীর: ৪-৫ টেবিল চামচ
এলাচ গুঁড়ো: আধ চা চামচ
কাজু, বাদাম, পেস্তা কুচি: ২-৩ টেবিল চামচ
প্রণালী:
গাজর বড় বড় টুকরো করে কেটে নিন। এবার প্রেশার কুকারে সামান্য ঘি গরম করে গাজরের টুকরোগুলি দিয়ে মিনিট দুয়েক নাড়াচাড়া করুন। এবার দুধ দিয়ে কুকার বন্ধ করে দিন। একটি হুইসিল হলেই গ্যাস বন্ধ করে দিন। ভাপ বার করে কুকারের ঢাকা খুলে আবার গ্যাসের আঁচ জ্বালিয়ে দিন। এবার হাতা দিয়ে খুব ভাল করে গাজরগুলি চটকে দিন। মিনিট দুয়েক পরে চিনি দিয়ে আরও কিছু ক্ষণ নাড়াচাড়া করুন। এর পর দুধে ভিজিয়ে রাখা কেশর, ঘি, খোয়া ক্ষীর, এলাচ গুঁড়ো আর কাজু-বাদাম কুচি দিয়ে খুব ভাল করে মিশিয়ে নিন। পুরো মিশ্রণটি শুকনো শুকনো হয়ে এলে গ্যাস বন্ধ করে দিন। ১৫ মিনিটেই তৈরি হয়ে যাবে গাজরের হালুয়া।
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- জাতির পিতার জন্মদিন আজ
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা



