১৭ ঘণ্টা উড়ে টরন্টো পৌঁছালো বাংলাদেশ বিমান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৪ এএম, ২৮ জুলাই ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
দীর্ঘ ৪ বছরের প্রচেষ্টার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম বাণিজ্যিক ফ্লাইট কানাডার টরন্টো পৌঁছেছে। বুধবার কানাডার স্থানীয় সময় দুপুর ১টা ১৯ মিনিটে বিমানের বিজি-৩০৫ ফ্লাইটটি টরন্টোর বিমানবন্দরে অবতরণ করে।
বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বুধবার ভোর ৩টা ৫০ মিনিটে রওনা হয়ে বিমানের বিজি-৩০৫ ফ্লাইটটি স্থানীয় সময় সকাল ৮টায় তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে। সেখানে রিফুয়েলিংয়ের জন্য প্রায় আড়াই ঘণ্টা যাত্রা বিরতি নিয়ে সকাল সাড়ে ১০টায় টরন্টোর উদ্দেশে রওনা হয়। ১০ ঘণ্টা উড়ে টরন্টো বিমানবন্দরে পৌঁছে বিমানের ফ্লাইটটি।
ফ্লাইটটিতে মোট ১৫৪ জন যাত্রী ছিলেন। যাওয়ার সময় তুরস্কে যাত্রা বিরতি থাকলেও ফেরার সময় প্রায় সাড়ে ১৫ ঘণ্টায় বিমানের ফ্লাইটটি টরন্টো থেকে ঢাকায় ফিরবে।
ফ্লাইট সূচি
সপ্তাহের প্রতি বুধবার বিজি-৩০৫ বাংলাদেশ সময় ভোর ৩টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টরন্টোর উদ্দেশে যাত্রা করবে। যাত্রাপথে ফ্লাইটটি রিফুয়েলিংয়ের জন্য স্থানীয় সময় সকাল ৯টায় তুরস্কের ইস্তাম্বুলে অবতরণ করবে। এক ঘণ্টা বিরতি শেষে ইস্তাম্বুল থেকে রওনা দিয়ে স্থানীয় সময় দুপুর ১টা ৫৫ মিনিটে ফ্লাইটটি টরন্টো পৌঁছাবে।
সপ্তাহে প্রতি রোববার বিজি-৩০৫ ঢাকা থেকে ভোর ৩টায় যাত্রা করে রিফুয়েলিংয়ের জন্য স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে তুরস্কের ইস্তাম্বুলে অবতরণ করবে। এক ঘণ্টা বিরতি শেষে ইস্তাম্বুল থেকে রওনা দিয়ে স্থানীয় সময় দুপুর ১টা ২৫ মিনিটে ফ্লাইটটি টরন্টো পৌঁছাবে।
সর্বাধুনিক প্রযুক্তির ব্র্যান্ড নিউ বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজের মাধ্যমে ঢাকা-টরন্টো রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান। এ বিমানের আসন সংখ্যা ২৯৮টি। ঢাকা থেকে টরন্টো ফ্লাইটের রিটার্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮০ হাজার টাকা।
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল











