১৭ ঘণ্টা পর ডিএনডি খাল থেকে শিশুর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৫ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
রাজধানীর ডেমরায় ডিএনডি খালে গোসল করতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর মানসিক প্রতিবন্ধী শিশু আকাশির (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে বুধবার বেলা ২টার দিকে ডেমরার বামৈল এলাকায় চার বান্ধবী মিলে গোসল করতে নেমে শিশু আকাশি নিখোঁজ হয়।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ডেমরা ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
মৃত আকাশি শেরপুরের নলিতাবাড়ী থানার চাঁদগাঁও গ্রামের মো. আনোয়ার হোসেনের মেয়ে। তারা বর্তমানে বামৈল এলাকায় ভাড়া থাকত।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের (ঢাকা অঞ্চল-৫) উপসহকারী পরিচালক মো. হাফিজুর রহমান বলেন, বুধবার বেলা ২টার দিকে বামৈল এলাকায় খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় শিশু আকাশি। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের উদ্ধার টিম মেয়েটিকে খোঁজা শুরু করলেও রাত ১২টা পর্যন্ত তার সন্ধান মেলেনি।
পরে আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ডুবুরি দল ফের উদ্ধার অভিযান চালায়। নিখোঁজের ১৭ ঘণ্টা পর সকাল ৭টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাকারিয়া যুগান্তরকে বলেন, বুধবার দুপুরে বৃষ্টির সময় প্রতিবেশী তিন খেলার সাথী নিয়ে ডিএনডি খালে গোসল করতে আসে আকাশি। খালে সাঁতার কাটার একপর্যায়ে আকাশি দুর্বল হয়ে পড়লে তার খেলার সাথী জুঁইকে (৮) আঁকড়ে ধরে। এ সময় তারা দুজনেই পানিতে ডুবে গেলে স্থানীয় একটি ছেলে বিষয়টি খেয়াল করে জুঁইকে উদ্ধার করতে পারলেও আকাশিকে খুঁজে পায়নি সে।
জাকারিয়া আরও বলেন, এ ঘটনায় আকাশির খেলার সাথীরা বাড়িতে গিয়ে ভয়ে বিষয়টি গোপন রাখে। পরে বিকালে আকাশির মা-বাবা তাকে খুঁজে না পেয়ে জুঁইসহ তার বান্ধবীদের জিজ্ঞেস করলে জুঁই ভয়ে ভয়ে ডুবে যাওয়ার ঘটনা বলে।
-জেডসি
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা








