১৭ মাস আটকে রেখে তরুণীকে ধর্ষণ, কবিরাজ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৩ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
ছবি: সংগৃহীত
সিলেটের বিশ্বনাথ উপজেলায় চিকিৎসার নামে দীর্ঘ ১৭ মাস ধরে আটকে রেখে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত কমর উদ্দিন ওরফে চাঁন মিয়া কবিরাজ ও তার স্ত্রী সুমি বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।
বিশ্বনাথ উপজেলা সদরের পার্শ্ববর্তী সরিষপুর এলাকার এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, চাঁন মিয়া সরিষপুরের আছদ্দর ম্যানশনে ভাড়াটিয়া হিসেবে থাকেন। ‘সিফা তদবিরালয়ের’ আড়ালে নানা অপকর্ম করছিলেন তিনি।
পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোরে ভাড়া বাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে। এসময় কবিরাজের বাসার একটি তালাবদ্ধ ঘর থেকে নির্যাতিতা তরুণীকে উদ্ধার করা হয়। পরে বিকালে আদালতের মাধ্যমে তাদের দুজনকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে কবিরাজ ও তার স্ত্রীকে অভিযুক্ত করে নির্যাতিতা তরুণীর মা বিশ্বনাথ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
তরুণীর মায়ের অভিযোগ, চিকিৎসার নামে বিভিন্ন তরুণীকে ওই কবিরাজ ধর্ষণ করেছেন। নানা রোগে আক্রান্ত হওয়া তার বড় মেয়েকে সুস্থ করতে পারবেন বলে চ্যালেঞ্জ করে দীর্ঘ ১৭ মাস ধরে আটকে নির্যাতন করেছেন তিনি।
বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা বলেন, নির্যাতিত তরুণীর মা অভিযোগ দেয়ার পর ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাওয়ায় স্ত্রীসহ ওই কবিরাজকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
-জেডসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর



