১৯ জুলাই লন্ডন যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:২২ পিএম, ১৬ জুলাই ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
এনভয় কনফারেন্সে যোগ দিতে আগামী ১৯ জুলাই লন্ডন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে ইউরোপের দেশগুলোর সঙ্গে সম্পর্ক বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রীকে পরিকল্পনা দেবেন ইউরোপের ১৫ দেশের রাষ্ট্রদূতরা।
কূটনৈতিক সূত্র জানায়, ইউরোপের সঙ্গে সহায়তার (এইড) পরিবর্তে অংশীদারিত্ব সম্পর্ক চায় বাংলাদেশ। এটি কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে ওই মহাদেশে কর্মরত রাষ্ট্রদূতদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনা করবেন।
সূত্র জানায়, ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইউরোপে চ্যালেঞ্জ, সুযোগ ও অগ্রাধিকার নিয়ে প্রেজেন্টেশন তৈরির জন্য রাষ্ট্রদূতদের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, প্রত্যেক রাষ্ট্রদূত পাঁচ মিনিট করে তাদের প্রেজেন্টেশন দেবেন। পরে প্রশ্ন-উত্তর পর্ব হবে। তিনি বলেন, ব্রেক্সিটসহ ইউরোপে পরিবর্তিত অবস্থার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কী অবস্থান নেবে, সে বিষয়ে রাষ্ট্রদূতরা কথা বলবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পরে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতি কী হবে, বাণিজ্য এবং অভিবাসননীতি কী হবে, সে বিষয়েও আলোচনা হবে। বাংলাদেশ-ইউরোপ সম্পর্কে বৈশ্বিক পরিস্থিতি কী প্রভাব ফেলছে, সেই বিষয়েও রাষ্ট্রদূতদের কথা শুনবেন প্রধানমন্ত্রী।
একজন কর্মকর্তা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি জাঁকজমকের সঙ্গে উদযাপন করতে চায় বাংলাদেশ। এ বিষয়ে রাষ্ট্রদূতরা তাদের পরিকল্পনা জানাবেন।
উল্লেখ্য, ইউরোপের সঙ্গে অংশীদারিত্ব সম্পর্ক তৈরির মাধ্যমে ওই মহাদেশের সঙ্গে বাণিজ্যবৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর ও দক্ষতা বৃদ্ধিতে সহায়তা চায় বাংলাদেশ। তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম সফর ছিল ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানি।
বাংলাদেশের সবচেয়ে বড় রফতানিকারক অঞ্চল ইউরোপ, যেখানে ১ হাজার কোটি ডলারের বেশি পণ্য পাঠানো হয়। সরকারের একজন কর্মকর্তা বলেন, রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য রাশিয়া থেকে কারিগরি ও আর্থিক সহায়তা নেওয়া হচ্ছে, যা আমাদের দেশকে অন্য উচ্চতায় নিয়ে যাবে। বাংলাদেশের বর্তমানে অন্যতম বড় সমস্যা রোহিঙ্গা। প্রথম থেকেই এ বিষয়ে ইউরোপ অনেক সোচ্চার বলেও তিনি মন্তব্য করেন।
-জেডসি
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- ট্রেনে যাত্রীবেশে করতেন ছিনতাই, ১১ নারী সদস্য গ্রেপ্তার
- ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে? জানাল সুপার কম্পিউটার
- ত্বকের যত্নে অ্যালোভেরা ফেসপ্যাক
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- আমেরিকান অভিনেত্রী লিসা রিনার জন্মদিন আজ
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- ব্রাজিল ফুটবল নিয়ে বিস্ফোরক মন্তব্য পেলে কন্যার
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- কবি আহসান হাবীব: মৃত্যুদিবসে নৈবেদ্য
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- মসজিদে তোলা বোরকা পরা ছবি পোস্ট করে মুছে ফেললেন উর্বশী!
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন











