১ ঘণ্টার জন্য পুলিশ সুপার নুসরাত মাহিরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪০ পিএম, ২১ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
জয়পুরহাটে এক ঘণ্টার জন্য প্রতীকী পুলিশ সুপারের দায়িত্ব পালন করল জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী এনসিটিএফের শিশু সাংবাদিক নুসরাত মাহিরা।
আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞার কাছ থেকে প্রতীকী পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ করেন নুসরাত মাহিরা। এক ঘণ্টার জন্য তার অধীন হন সবাই। এ সময় পুলিশ সুপার তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এনসিটিএফ’র জেলা উপদেষ্টা তিতাস মোস্তফার সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, এনসিটিএফ’র জেলা ভলন্টিয়ার তৃষা রানী, সালেহুর রহমান সজীব, সভাপতি কেএম সাজিন ও সাধারণ সম্পাদক লেফতাকুল মদিনা।
প্রতীকী দায়িত্ব নিয়েই জয়পুরহাটের পাঁচ উপজেলাকে নারীবান্ধব করতে ও নারীর প্রতি সহিংসতা রোধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধ জানান নুসরাত মাহিরা।
এ সময় তিনি বলেন, ‘জয়পুরহাট জেলায় নারীর প্রতি সহিংসতা দিন দিন বেড়েই চলেছে। নারী ও কিশোরী নির্যাতনের প্রেক্ষাপটে আমি একজন মেয়ে হিসেবে এ দেশের লাখ লাখ কিশোরীর মতো স্বপ্ন দেখি একটি সুস্থ, নিরাপদ পরিবেশ এবং সুন্দর সমাজের। যেখানে হাজারো স্বপ্ন বুকে নিয়ে কোনো কিশোরী কিংবা কোনো শিশুকে ধর্ষণের শিকার হতে হবে না। যেখানে ধর্ষণের শিকার হয়ে কোনো মেয়ে আত্মহত্যার পথ বেছে নিবে না। রাষ্ট্র প্রতিটি নারীর ও শিশুর সুরক্ষার ব্যবস্থা গ্রহণ করবে।’
প্লান ইন্টারন্যাশনাল এর ‘গার্লস টেকওভার’ কর্মসূচির আওতায় এনসিটিএফ’র সহযোগিতায় নারী নেতৃত্ব উদ্বুদ্ধকরণ কর্মসূচির আওতায় এই দায়িত্ব প্রদান করা হয়। এর মাধ্যমে একজন কিশোরী, কন্যা শিশু অথবা যুব নারীকে নেতৃত্ব প্রদানকারীর ভূমিকা পালন করতে সহায়তা করা হয়। যাতে করে তার আত্মবিশ্বাস বাড়ে এবং নিজের স্বপ্ন পূরণে সে অঙ্গীকারবদ্ধ হয়।
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান



