ঢাকা, সোমবার ০২, নভেম্বর ২০২৬ ৫:০২:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা

১ জুন থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু

ইউএনবি | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:১৫ পিএম, ২৮ মে ২০২০ বৃহস্পতিবার

১ জুন থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু

১ জুন থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু

করোনাভাইরাসের কারণে প্রা্য় দুমাস বন্ধ থাকার পর সব ধরনের অফিস-আদালত সীমিত আকারে খোলা রাখার সিদ্ধান্ত আসার পর এবার আগামী ১ জুন থেকে দেশের অভ্যন্তরীণ চারটি রুটে সীমিত আকারে ফ্লাইট চলাচল শুরু হতে যাচ্ছে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান ইউএনবিকে বলেন, ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে ফ্লাইটগুলো চলবে।

পরবর্তীতে পর্যায়ক্রমে অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চালু করা হবে জানিয়ে তিনি আরও বলেন, আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা ১৫ জুন পর্যন্ত অব্যাহত থাকবে।

এ নিষেধাজ্ঞা পূর্বের ন্যায় বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, ওমান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিংগাপুর, থাইল্যান্ড, তুরস্ক, ইউএই, ইউকে -এর সাথে বিদ্যমান বিমান চলাচল রুটের ক্ষেত্রে কার্যকর হবে বলেও জানান তিনি।

বেবিচক চেয়ারম্যান বলেন, কার্গো, ত্রান-সাহায্য, এয়ার এম্বুলেন্স, জরুরি অবতরণ ও স্পেশাল ফ্লাইট পরিচালনার কার্যক্রম আগের মতই চালু থাকবে।