১ ডিসেম্বর থেকে বিআরটিসির বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৩ পিএম, ২৯ নভেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি
বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ঢাকাসহ সারা দেশে ১৪০০ বাসে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া নেবে। তবে শিক্ষার্থীর পরিচয়পত্র দেখাতে হবে। পরিচয় নিয়ে সন্দেহ হলে কর্তৃপক্ষ তা যাছাই করবে।
এ বিষয়ে বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম সোমবার (২৯ নভেম্বর) সকালে একটি গণমাধ্যমকে বলেন, আগামী ১ ডিসেম্বর থেকে বিআরটিসির বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নেওয়া হবে। তবে এখনও কোনো শিক্ষার্থী চাইলে অর্ধেক ভাড়ায় চলাচল করতে পারবে। আমি বিভিন্ন বাস ডিপোর ব্যবস্থাপকসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। বিআরটিসির বাসে ভাড়া নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বাক-বিতন্ডায় জড়ানো যাবে না।
বিআরটিসির চেয়ারম্যান আরও বলেন, ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিআরটিসির অন্তত ২০০ বাস দেওয়া হয়েছে। এসব বাসে হাফ ভাড়ার চেয়েও কম ভাড়া নেওয়া হচ্ছে। সাধারণ যাত্রীদের চেয়ে অনেকক্ষেত্রে শিক্ষার্থীরা বিআরটিসির বাসে বেশি সুবিধা পাচ্ছেন। আগামী ১ ডিসেম্বর থেকে বিআরটিসির বাসে শিক্ষার্থীরা চড়লে অর্ধেক ভাড়া নেওয়া হবে। এজন্য যুৎসই ব্যবস্থাপনা গড়ে তোলা হবে কিছু কৌশল অবলম্বন করে। সন্দেহ হলে শিক্ষার্থী কিনা তা যাছাই করা হবে।
তাজুল ইসলাস বলেন, সড়কে দুর্ঘটনা কমাতে আমরা বিআরটিসির বাসে দক্ষ চালক নিয়োগ করেছি। গত দুই মাস আগে ১০২ জন চালক নিয়োগ দেওয়া হয়েছে। ৭৬ জন কারিগর নিয়োগ দেওয়া হয়েছে। এভাবে আমরা বিআরটিসিকে বদলে দিচ্ছি। শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে হাফ ভাড়ার সুযোগ পান সেজন্য আমরা সব মহলের কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। বিআরটিসির চালক ও কন্ডাক্টরসহ বাসের সব স্টাফকে শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়ার নির্দেশনা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’









