ঢাকা, বৃহস্পতিবার ১২, ফেব্রুয়ারি ২০২৬ ০:০৮:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাত পোহালেই ভোট: দেশের ভবিষ্যৎ নির্ধারণ নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২ ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০ রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী

১ শিশুসহ ৪ নারীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতক নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৭ পিএম, ১০ জুলাই ২০১৯ বুধবার

কুমিল্লার দেবীদ্বার উপজেলার রাধানগর গ্রামে এক শিশুসহ চার নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছেন মোখলেসুর রহমান নামে এক ব্যক্তি। পরে গণপিটুনিতে নিহত হন ঘাতক।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাধানগর গ্রামের পুকুরিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় আহত হন আরও দুজন।

নিহতরা হলেন- রাধানগর গ্রামের মো. শাহ আলমের ছেলে আবু হানিফ (১২) ও তার স্ত্রী আনোয়ারা বেগম (৪০),নুরুল ইসলামেন স্ত্রী নাজমা আক্তার (৩৬), নুরুল ইসলামের মা মাজেদা বেগম (৫৫)এবং ছ্যাচড়া পুকুরিয়া গ্রামের বজলু মিয়ার স্ত্রী (৩৮)। ওই নারীর নাম জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ার জানান, সকালে মোখলেস প্রথমে আবু হানিফকে কুপিয়ে হত্যা করেন। হানিফ সে সময় ফসলের মাঠে কাজ করছিল। এ সময় অন্য নারীরা এগিয়ে এলে একে একে তিনি তাদের কুপিয়ে জখম করেন। এ সময় ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। এ ঘটনায় স্কুলছাত্রসহ এক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোখলেসুর রহমান মাদকাসক্ত ছিলেন। তিনি এলাকায় নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।