ঢাকা, মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬ ১০:৫০:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড় ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর

২০২০ সালে ট্রাম্প মুক্ত নাও থাকতে পারেন: এলিজাবেথ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৬ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালে যখন দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচন করার পরিকল্পনা করছেন তখন তিনি মুক্ত নাও থাকতে পারেন। এ সতর্কবাণী উচ্চারণ করেছেন ডেমোক্র্যাট দলের সিনেটর এলিজাবেথ ওয়ারেন।

ম্যাসাচুসেটস থেকে নির্বাচিত এ সিনেটর আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। এরইমধ্যে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এবং সোমবার আইওয়াতে এক সমাবেশে ওয়ারেন এসব কথা বলেছেন।

তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিদিন বর্ণবাদী ও বিদ্বেষপূর্ণ টুইট করছেন যা সত্যিই নোংরা ও কুৎসিত। প্রতিদিন কী আমরা এসব মোকাবেলা করব?

সিনেটর ওয়ারেন বলেন, রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে যে তদন্ত চলছে তা তার প্রেসিডেন্সি ও স্বাধীনতা কেড়ে নিতে পারে।

গত নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছেন বলে বিরোধীরা অভিযোগ করে আসছেন। এ নিয়ে তদন্ত চলছে তবে ট্রাম্প সবসময় তা অস্বীকার করে এসেছেন। অনেকেই মনে করেন, তদন্তে বিষয়টি প্রমাণিত হলে প্রেসিডেন্ট ট্রাম্পকে ইমপিচ করা হতে পারে।

-জেডসি