২০২৩-২৪ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৫৫ পিএম, ৩১ মে ২০২৩ বুধবার
প্রতীকী ছবি
একাদশ জাতীয় সংসদের ২০২৩-২৪ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হয়েছে।আজ বুধবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।এ অধিবেশনেই আগামীকাল বৃহস্পতিবার আসন্ন ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করা হবে।
রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের ধারা (১) অনুযায়ী তাকে প্রদত্ত ক্ষমতাবলে সংসদের ২৩তম অধিবেশন আহ্বান করেন।
সংসদ অধিবেশন শুরুর আগে বুধবার বিকাল ৪টায় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে বাজেট পেশের সময়, সম্পূরক ও মূল বাজেটের ওপর আলোচনার ঘণ্টা, পাসের দিনক্ষণসহ সংসদের মেয়াদ ঠিক করা হয়েছে।
আজকে বৈঠকের কার্যসূচিতে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর ছাড়াও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের প্রশ্নোত্তর রয়েছে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল ১ জুন আগামী অর্থবছরের জাতীয় বাজেট পেশ করবেন। আগামী ২৫ জুন সংসদে প্রস্তাবিত বাজেট পাস হবে বলে আশা করা হচ্ছে।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং উচ্চ জিডিপি প্রবৃদ্ধির গতি বজায় রাখার লক্ষে সম্ভাব্য বাজেটের আকার হবে ৭৬১,৭৮৫ কোটি টাকা।
সরকার এই সময় আগামী অর্থবছরে ৭.৫% প্রবৃদ্ধির হার অর্জনের লক্ষে রয়েছে যেখানে প্রায় ৬.৫% মূল্যস্ফীতি। আগামী বছরে মোট বিনিয়োগের লক্ষ্যমাত্রা হবে জিডিপি’র ৩৩.৮ শতাংশ।
প্রতি বছর বাজেট অর্থবছরের শেষ কার্যদিবস ৩০ জুন বা তার আগের দিন (২৯ জুন) পাস হলেও এবার কোরবানির ঈদের কারণে আগেই পাস করা হবে বলে জানা গেছে।
- কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- আজ শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৭৬৪০ টাকা
- গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
- বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কায়রো
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে











