ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১৩:৫৫:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

২৪ ঘণ্টায়  ডেঙ্গুতে আরও ৫ জন আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১৬ পিএম, ১৫ জানুয়ারি ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১৫ জনুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মুহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

নতুন আক্রান্তদের মধ্যে ঢাকায় ৩ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ২ জন ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা ৩৫ জন। এরমধ্যে ঢাকায় ২৪ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালে ১১ জন ভর্তি রয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে ১০০ জন হাসপতালে ভর্তি হয়েছে। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৫ জন।

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হন। এরমধ্যে ১০৫ জনের মৃত্যু হয়।