ঢাকা, বুধবার ১০, জুন ২০২৬ ১৯:১০:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২৪ ঘণ্টায় আরও ২ ডেঙ্গু রোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৩৪ পিএম, ৮ জানুয়ারি ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজন রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছেন।

শনিবার (৮ জনুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৪৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে রাজধানীর হাসপাতালে ২৮ জন, অন্যান্য হাসপাতালে ২০ জন ভর্তি রয়েছেন।

চলতি বছরের শুরু থেকে ৮ জানুয়ারি পর্যন্ত ৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ১৬ জন।

উল্লেখ্য, ২০২১ সালে রাজধানীসহ সারাদেশে ডেঙ্গুতে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হন। একই সময়ে আক্রান্ত রোগীদের মধ্যে মারা যান ১০৫ জন।