ঢাকা, শুক্রবার ২৭, মার্চ ২০২৬ ২:৫১:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি মহান স্বাধীনতা দিবস আজ

২৪ ঘণ্টায় করোনায় ২৩ জনের মৃত‌্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৪০ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৩ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৭ হাজার ৫১০ জন।

২৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ৩০ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত ৮৬০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৫৫ হাজার ৯১১ জন।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৯৭৯ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ১৫ হাজার ৯৪১ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩ দশমিক ২৪ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৫ দশমিক ৯৯ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৪৩ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ৬ জন, চট্টগ্রাম বিভাগের ৭ জন, জন, বরিশাল বিভাগের ১ জন, সিলেট বিভাগে ৪ জন, রংপুর বিভাগের ১ জন এবং ময়মনসিংহ বিভাগের ৪ জন। গত ২৪ ঘণ্টায় রাজশাহী ও খুলনা বিভাগে করোনায় কারও মৃত‌্যু হয়নি।