ঢাকা, শুক্রবার ২৭, মার্চ ২০২৬ ২:৩৮:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি মহান স্বাধীনতা দিবস আজ

২৪ ঘণ্টায় করোনায় ৩১ জনের মৃত‌্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৩৮ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩১ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৭ হাজার ৪৭০ জন।

২৭ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২৮ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত ১ হাজার ৩১০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৫৩ হাজার ৮৭৩ জন।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ১৯৫ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ১৩ হাজার ৮৭৬ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৪ দশমিক ৪৯ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৬ দশমিক ০৬ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৪৩ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।


করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ১৩ জন, চট্টগ্রাম বিভাগের ৫ জন, জন, রাজশাহী বিভাগের ২ জন, খুলনা বিভাগের ৫ জন, বরিশাল বিভাগের ২ জন, রংপুর বিভাগের ২ জন এবং ময়মনসিংহ বিভাগের ২ জন। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় কারও মৃত‌্যু হয়নি।