ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ২২:০২:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি মহান স্বাধীনতা দিবস আজ

২৪ ঘণ্টায় করোনায় ৭ জনের মৃত‌্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:২৯ পিএম, ১৪ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৭ হাজার ৭৩৭ জন।

১৩ অক্টোবর সকাল ৮টা থেকে ১৪ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ৪৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৬৪ হাজার ৪৮৫ জন।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৬৯৫ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ২৬ হাজার ৩৬৮ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২ দশমিক ১৬ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৫ দশমিক ৫৮ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৫৬ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।


করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ৩ জন, চট্টগ্রাম বিভাগের ২ জন, রাজশাহী বিভাগের ১ জন এবং খুলনা বিভাগের ১ জন। গত ২৪ ঘণ্টায় বরিশাল, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত‌্যু হয়নি।