ঢাকা, বুধবার ১০, জুন ২০২৬ ১৭:২৪:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ৩ জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫৫ পিএম, ১০ জানুয়ারি ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজন ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কেউ মারা যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে রোববার (১০ জানুয়ারি) এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে ভর্তি রোগীর অধিকাংশই ঢাকার বাসিন্দা। এর মধ্যে দুই জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে এবং একজন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এই নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪২ জনে। তার মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ২৬ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১৬ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (১০ জানুয়ারি) পর্যন্ত হাসপাতালে সর্বমোট ৭৪ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩২ জন। তবে নতুন বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে কেউ মারা যাননি।