২৪ ঘণ্টায় হাসপাতালে ১০৮ ডেঙ্গু রোগী ভর্তি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২১ পিএম, ২৪ নভেম্বর ২০২১ বুধবার
ফাইল ছবি
রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ১০৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে ৮৭ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ২১ জন ভর্তি হন। এ নিয়ে ২৪ দিনে ৩ হাজার ৮৬ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আর চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৮ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (বিপিএম) ই এম আই এস ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, বর্তমানে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪৭৯ জন রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৩৫৯ জন ও বেসরকারি হাসপাতালে ১২০ জন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১০৮ জনের মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি হাসপাতালে ৩৭ জন এবং বেসরকারি হাসপাতালে ৫০ জন রোগী ভর্তি হয়েছেন। আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ জন।
গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৬ হাজার ৭৪১ জন রোগী ভর্তি হন। তাদের মধ্যে ২৬ হাজার ১৬৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
মোট আক্রান্তদের মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারি ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে ৩ জন, মে’তে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, অক্টোবরে ৫ হাজার ৪৫৮ জন এবং নভেম্বরে (২৪ নভেম্বর পর্যন্ত) ৩ হাজার ৮৬ জন হাসপাতালে ভর্তি হন।
এছাড়া চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৮ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ জন, সেপ্টেম্বরে ২৩ জন, অক্টোবরে ২২জন এবং নভেম্বরে (১৯ নভেম্বর পর্যন্ত) ৭ জনের মৃত্যু হয়।
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’









