ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ২০:৫২:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

২৪ ঘন্টায় করোনায় এক নারীর প্রাণহানী

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৭ পিএম, ৩ আগস্ট ২০২৫ রবিবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) করোনায় আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নতুন করে কারো করোনাভাইরাস শনাক্ত হয়নি।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় করোনায় এক নারী মারা গেছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত করোনাভাইরাসে ৩১ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং চলতি বছর ১৪ হাজার ৫০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এ বছর এখন পর্যন্ত ৭২২ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ১৩ দশমিক ০৪ শতাংশ।