ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ২২:২১:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১ ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী

২৬ মার্কিন রণতরীতেও ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৫ এএম, ২৪ এপ্রিল ২০২০ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মহাসাগরে মোতায়েন করা মার্কিন রণতরীতেও পৌঁছে গেছে করোনাভাইরাস। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টে এক সেনার করোনাভাইরাস হওয়ার পর আরও ২৬টি রণতরীতে করোনা ধরা পড়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, মার্কিন নৌবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, মহাসাগরে মোতায়েন ২৬টি যুদ্ধজাহাজে বাহিনীর সদস্যরা করোনা আক্রান্ত হয়েছেন। তবে আক্রান্ত জাহাজগুলোর নাম প্রকাশ করেননি ওই কর্মকর্তা।

নৌবাহিনীর ওই কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন আরও জানায়, আরও ১৪টি রণতরীতে করোনা ছড়িয়েছিল। তবে সেখানকার সদস্যরা সুস্থ হয়ে ওঠায় সংক্রমণ আর ছড়ায়নি।

বর্তমানে আমেরিকার ২৯৭ রণতরী সমুদ্রে মোতায়েন রয়েছে, কমপক্ষে ৪০টি রণতরীতে করোনা ছড়িয়েছিল বলে তথ্য দেয় সিএনএন। গত বুধবার পর্যন্ত মার্কিন নৌবাহিনীতে কর্মরত তিন হাজার পাঁচশ ৭৮ জনের শরীরে করোনা সংক্রমণ ছড়িয়েছে। তাদের মধ্যে আটশ জনই রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টের।

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ৮ লাখ ছড়িয়েছে। মৃত্যুর সংখ্যাও ৪০ হাজার ছাড়িয়েছে।

-জেডসি