ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১২:২৬:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

নারী ক্রিকেটারের বিশ্বকাপ প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১০:৪০ পিএম, ১১ এপ্রিল ২০১৮ বুধবার

দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে দেশের নারী ক্রিকেটারদের প্রস্তুতি ক্যাম্প শুরু হতে যাচ্ছে ১২ এপ্রিল। আগামী ২৮ এপ্রিল দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়বেন নারী ক্রিকেটাররা। সেখানে পাঁচ ম্যাচের ওয়ানডেসহ তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নারী দল।

 

আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই আসরে জায়গা করে নিতে বাংলাদেশের মেয়েদের পার হতে হবে বাছাই পর্বের কঠিন বাধা। এ কারণে বিসিবি থেকে নেওয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপ। তারই অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে মেয়েরা। 

 

মে মাসে দক্ষিণ আফ্রিকায় স্বাগতিক নারী দলের বিপক্ষে পাঁচ ওয়ানডে ও তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে সফরকারী বাংলাদেশ। এ লক্ষ্যে ১২-২৬ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে তাদের অনুশীলন ক্যাম্প।

 

আগামী ১২ এপ্রিল থেকে প্রাথমিকভাবে শুরু হতে যাওয়া এই প্রস্তুতি ক্যাম্পে ডাকা হয়েছে ৩০ নারী ক্রিকেটারকে। আজ মঙ্গলবার জাতীয় ক্রিকেট একাডেমিতে বিসিবি বরাবর এই ক্রিকেটারদের রিপোর্ট করতে বলা হয়েছে। ১২ এপ্রিল প্রস্তুতি ক্যাম্পে অংশ নিতে সিলেট যাবে দলটি। ২৮ এপ্রিল দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়বেন তারা।

 

ডাক পাওয়া ৩০ ক্রিকেটার : জাহানারা আলম, রুমানা আহমেদ, নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক পিংকি, খাদিজা-তুল কুবরা, ফাহিমা খাতুন, লিলি রানী বিশ্বাস, আয়েশা রহমান, নাহিদা আক্তার, পান্না ঘোষ, সুরাইয়া আজমীম, জান্নাতুল ফেরদৌস সুমনা, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, সালমা খাতুন, সানজিদা ইসলাম, লতা মণ্ডল, শায়লা শারমিন, মুর্শিদা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, সায়মা সুলতানা, রিতু মনি, সুবর্ণা ইসলাম, পূজা চক্রবর্তী, সুলতানা খাতুন, শানু আক্তার, রূপা রায়, সাবেকুন নাহার জেসমিন, তাজিয়া আক্তার ও হ্যাপি আলম।