ঢাকা, শুক্রবার ২৭, মার্চ ২০২৬ ১৩:১০:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি আমার এলাকায় ওয়াজো হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ, লড়ছেন ২৫ হাজার ভর্তিচ্ছু চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩

৩১৭ যাত্রী নিয়ে ঢাকা ছাড়ল ‘সোনার বাংলা স্পেশাল’

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৯ এএম, ১৯ এপ্রিল ২০২৩ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গত ১৬ এপ্রিল দুর্ঘটনায় পড়েছিল চট্টগ্রাম-ঢাকা রুটের বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেস। যে কারণে পরের দিন ১৭ এপ্রিল ঢাকা স্টেশন থেকে ট্রেনটির শিডিউল যাত্রা বাতিল করা হয়। তবে সেদিনের যাত্রীরা বুধবার (১৯ এপ্রিল) ‘সোনার বাংলা স্পেশাল’ ট্রেনে চেপে ঢাকা স্টেশন ছেড়েছেন।

এদিন ৩০ মিনিট বিলম্বে সকাল সাড়ে ৮টায় এই স্পেশাল ট্রেনটি কমলাপুর রেলস্টেশনের ২ নাম্বার প্লাটফর্ম থেকে ছেড়ে যায়। 

৩০২০ নাম্বার মিটারগেজ লোকমোটিভের সঙ্গে ১৪ কোচের বিশেষ এই ট্রেনে যাত্রী আছেন ৩১৭ জন। আজ লোকমোটিভ পরিচালনার দায়িত্বে আছেন লোকমাস্টার নজরুল ইসলাম এবং সহকারী লোকমাস্টার মো. মজিবুর রহমান। ট্রেনের গার্ড হিসেবে দায়িত্ব পালন করছেন সাইমুল শিকদার।

ঢাকা বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম কিরণ শিশির বলেন, আমরা ১৭ এপ্রিলের এই ট্রেনের মোট ৫৮৪টি আসন বিক্রয় করেছিলাম। এর মধ্যে দুর্ঘটনার পর ২৬৭টি আসন রিফান্ড করেন যাত্রীরা। অবশিষ্ট ৩১৭ জন যাত্রী এই ট্রেনে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছেন।

তিনি আরও বলেন, লাভ-লোকসান বড় কথা নয়। যাত্রীদের আস্থা ধরে রাখা ও তাদের নিরাপদে গন্তব্যে পৌঁছাতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

ওই ট্রেনের যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদ যাত্রায় তারা ১৭ তারিখের টিকিট কিনেছিলেন। তবে দুদিন পর ১৯ এপ্রিল তাদের ঢাকা ছেড়ে যাওয়ায় কোনো ধরনের লস হয়নি। বরং তাদের জন্য আরও ভালো হয়েছে।

সোনার বাংলা এক্সপ্রেসের যাত্রী মোহাম্মদ মশিউর রহমা বলেন, ঈদযাত্রায় যুদ্ধ করে টিকিট সংগ্রহের পর যদি সেই টিকিট ফেরত দিতে হতো তাহলে আমাদের জন্য সেটি হতো ঈদযাত্রায় বড় বিড়ম্বনা। কারণ আমার পরিবারের অন্য সদস্যরা বাস জার্নি করতে পারেন না। সুতরাং দুই দিন পরে হলেও নির্বিঘ্নভাবে যেতে পারছি, এটাই বড় কথা।