৩১ আগস্ট পর্যন্ত বিমানের সিঙ্গাপুর-মালয়েশিয়া ফ্লাইট স্থগিত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩২ পিএম, ৪ জুলাই ২০২০ শনিবার
৩১ আগস্ট পর্যন্ত বিমানের সিঙ্গাপুর-মালয়েশিয়া ফ্লাইট স্থগিত
আগামী ৩১ আগস্ট পর্যন্ত সিঙ্গাপুর ও মালয়েশিয়ার কুয়ালালামপুরে ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। আজ শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে নোটিশ সেকশনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়েছে, দুবাই, আবুধাবি ও লন্ডন রুটের ফ্লাইট ছাড়া বাকি সব আন্তর্জাতিক ফ্লাইট ৩০ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। এদিকে, বিমান জানিয়েছে, পরবর্তী সময়ে কবে ফ্লাইট চালু হবে, তা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। তবে, ধারণা করা হচ্ছে , বৈশ্বিক মহামারী করোনাভাইরাস (কোভিড-১৯) প্রেক্ষাপট পরিস্থিতিতে যাত্রী সংকটের কারণে ফ্লাইট স্থগিত করা হয়েছে।
এদিকে, শুক্রবার বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের অক্টোবরে ঢাকা থেকে কানাডায় ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ। দেশটির টরেন্টো শহরে যাবে বিমানের এই ফ্লাইট। অপর দিকে, আগামী ৬ ও ৭ জুলাই ২০২০ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক দুবাই ও আবুধাবি দু'টি রুটে সিডিউল ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে । ঢাকা- দুবাই রুটে ৬ জুলাই ২০২০ হতে ফ্লাইট পরিচালিত হবে। সপ্তাহে চারদিন যথাক্রমে সোম, মঙ্গল, বৃহস্পতি ও শনিবার নিয়মিত দুবাই গন্তব্যে বিমানের ফ্লাইট চলবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়, ঢাকা আবুধাবি রুটে ৭ জুলাই ২০২০ হতে ফ্লাইট পরিচালিত হবে। সপ্তাহে চারদিন যথাক্রমে মঙ্গল, বুধ, শুক্র ও রবিবার নিয়মিত আবুধাবি গন্তব্যে বিমানের ফ্লাইট চলবে। আবুধাবি ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের অবশ্যই টিকিট বুকিংয়ের আগে ইউএই কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে অনলাইনে রি-এন্ট্রি অনুমোদন নিতে হবে। আজ শনিবার বিমানের ওয়েবসাইটে উল্লেখ করা হয়, করোনা ভাইরাসকালে লন্ডন, দুবাই ও আবুধাবি এ তিন আন্তর্জাতিক রুটে চলবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
এতে আরও বলা হয়, লন্ডন, দুবাই ও আবুধাবি ছাড়া সব আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। এর মধ্যে ম্যানচেস্টার রুটে ১৫ জুলাই, সিঙ্গাপুর ও কুয়ালালামপুরে ৩১ আগস্ট ও বাকি সব আন্তর্জাতিক রুটে ৩০ জুলাই পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত থাকবে। এর মধ্যে গত ২১ জুন থেকে লন্ডনে সপ্তাহে একটি ফ্লাইট চলাচল শুরু করেছে বিমান।
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে
- সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নির্বাচন পর্যবেক্ষণ: স্বচ্ছতার প্রতিশ্রুতি না আনুষ্ঠানিকতার ফাঁদ
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- স্বর্ণ-রুপার দাম পতন, স্বর্ণে ভরিতে কমলো ৭৬৪০ টাকা
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- আজ থেকে দুই দিন নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জে গ্যাসের তীব্র স্বল্পচাপ
- ঢাকার আবহাওয়া আজ আংশিক মেঘলা থাকবে
- বিশ্বকাপ ফুটবলের টিকেট মিলল কি না জানা যাবে আজ
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- ২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ২৫ দিন
- রমজান মাসের অফিস সময় নির্ধারণ
- রাস্তায় ময়লার পাহাড়, কোথায় বর্জ্য ব্যবস্থাপনা?
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- ১৯ বিষয়ে অগ্রাধিকার দিয়ে ইশতেহার ঘোষণা শামা ওবায়েদের
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- ববিতাসহ দশ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক
- তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দ্বিতীয়
- আজকের বাজারের সোনার দাম জেনে নিন











