ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ২:২১:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

৩২ তলা ভবন থেকে পড়ে কলেজছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৭ পিএম, ১০ আগস্ট ২০১৯ শনিবার

রাজধানীর মতিঝিলের সিটি সেন্টারের ৩২ তলা ভবনের ১৪ তলা থেকে পড়ে তানজিনা আক্তার রুপা (১৭)  নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেল ৪টায় এ দুর্ঘটনা ঘটে।

রুপা ঢাকার দক্ষিণ গোড়ানে থাকতো। সে স্থানীয় আলী আহম্মেদ স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্রী ছিল। তার বাবা মৃত তাজুদ্দিন আহম্মেদ।

রুপার সৎ ভাই জুবায়ের আহম্মেদ সম্রাট বলেন, ‘রুপাকে সিটি সেন্টার দেখানোর জন্য দুপুরে ওইখানে নিয়ে যাই। ৩২ তলার ছাদে নিয়ে হেলিপ্যাড দেখিয়ে ১৪ তলায় তাকে নিয়ে আসি। এ সময় আমি পাশের সিকিউরিটি রুমে যাই। হঠাৎ শুনতে পাই নিচে কিছু একটা ঘটেছে। জানালা দিয়ে নিচে তাকাতেই দেখতে পাই আমার বোন নিচে পড়ে আছে।’

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে উপস্থিত মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম  বলেন, ‘রুপা কীভাবে নিচে পড়লো বা কেউ তাকে ফেলে দিয়েছে কি না তা সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না। লাশ এখন ঢামেকের মর্গে রাখা হয়েছে।’