ঢাকা, বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ ৩:০৬:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী

৩৮তম বিসিএসে প্রায় ১০ হাজার উত্তীর্ণ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৪২ পিএম, ১ জুলাই ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৮৬২ জন পরীক্ষার্থী। সোমবার দুপুরে এ সংক্রান্ত এক বৈঠক শেষে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বিষয়টি নিশ্চিত করেছেন।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ.ই.ম নেছার উদ্দিন জানান, ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৮৬২ জন পরীক্ষার্থী। এরা মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।

তিনি আরো জানান, পিএসসির ওয়েবসাইটে http://www.bpsc.gov.bd/ ফল পাওয়া যাচ্ছে।

গত বছরের ২৮ ফেব্রুয়ারি ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন ১৬ হাজার ২৮৬ জন।

২০১৭ সালের ২৯ ডিসেম্বর এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়, এতে ৩ লাখ ৪৬ হাজার ৪৪০ আবেদনকারীর মধ্যে অংশ নেন ২ লাখ ৮৮ হাজার ৮৯৯ জন।

২৪টি ক্যাডারে ২ হাজার ২৪টি শূন্য পদে নিয়োগের জন্য ওই বছরের ২০ জুন ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন। তবে এ সংখ্যা বৃদ্ধি করে ২ হাজার ১৬০ জন করা হয়েছে। গতকাল রোববার ( ৩০ জুন) কমিশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে এবার অনুযায়ী এবার ১৩৬ জন কর্মকর্তা বেশি নিয়োগ পাচ্ছেন।

-জেডসি