৩ মাসে ৯০ মিলিয়নের বেশি ভিডিও মুছেছে টিকটক
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৮ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
বিশ্বের শীর্ষস্থানীয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক। বর্তমানে মানুষজন ফেসবুকের চেয়েও বেশি সময় ব্যয় করে থাকে সংক্ষিপ্ত ভিডিও তৈরির এই প্ল্যাটফর্মে। জনপ্রিয় এই প্ল্যাটফর্মের বর্তমান ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটির বেশি এবং প্রতিদিন অসংখ্য ভিডিও আপলোড করা হয়।
টিকটক তাদের নতুন ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশ করেছে, নিয়ম লঙ্ঘনকারী কনটেন্টগুলো প্লাটফর্মটি কিভাবে মোকাবেলা করে প্রতিবেদনে তা তুলে ধরা হয়েছে।
‘টিকটক কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট’ শিরোনামের প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২১ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্ল্যাটফর্মটি থেকে নীতিমালা ভঙ্গের কারণে ৯০ মিলিয়নেরও বেশি ভিডিও মুছে ফেলা হয়েছে- যা আপলোড করা মোট ভিডিওর প্রায় ১ শতাংশ।
নীতিমালা ভঙ্গকারী এসব ভিডিওর মধ্যে ৭৩.৯ শতাংশ হয়রানি এবং ৭২.৪ শতাংশ প্রতিহিংসামূলক ভিডিও স্বয়ংক্রিয়ভাবে সরানো হয়েছে। এই ভিডিওগুলোকে কেউ রিপোর্ট করার আগেই সরিয়ে ফেলা হয়েছে। অর্থাৎ এসব ভিডিও ব্যবহারকারীদের রিপোর্টের মাধ্যমে প্রথম চিহ্নিত হয়নি বরং টিকটকের নিজস্ব প্রযুক্তির মাধ্যমে চিহ্নিত করে মুছে দেওয়া হয়েছে। পোস্ট করার ২৪ ঘণ্টার মধ্যেও কিছু ভিডিওটি সরিয়ে ফেলা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ১৪ মিলিয়ন ভিডিও এবং রাশিয়াতে প্রায় ৭ মিলিয়ন ভিডিও সরিয়ে ফেলা হয়েছে।
শুধু তাই নয়, মিলিয়ন মিলিয়ন স্প্যাম অ্যাকাউন্টের সঙ্গে জাল সম্পৃক্ততা রোধ করার জন্য কঠোর পদক্ষেপের অংশ হিসাবে টিকটক প্ল্যাটফর্ম থেকে বিলিয়ন ফেইক লাইক, ফলোয়ার এবং ফলো রিকুইয়েস্ট স্থায়ীভাবে সরিয়ে দেওয়া হয়েছে।
তৃতীয় প্রান্তিকে কোভিড-১৯ সম্বলিত ৪৬ হাজারেরও বেশি ভুল তথ্যের ভিডিও সহ মোট ৮২.৮৬ শতাংশ ভিডিও সক্রিয়ভাবে প্ল্যাটফর্ম থেকে সরানো হয়েছে। টিকটক তাদের সিস্টেমকে প্রতিনিয়ত আপগ্রেড করে চলেছে, যা আপলোডের সময় নির্দিষ্ট কিছু ক্যাটাগরিকে শনাক্ত করে অপসারণ করে দেয়। যার মধ্যে নগ্নতা এবং যৌন কার্যকলাপ, শিশু নিরাপত্তা এবং অবৈধ কার্যকলাপ এবং নিয়ন্ত্রিত পণ্য অন্যতম।
নীতিমালা লঙ্ঘন করে এমন কনটেন্ট শনাক্তে টিকটকের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বর্তমানে অনেক বেশি দক্ষ। ঘৃণাত্মক বক্তব্য, প্রতিহিংসামূলক কনটেন্ট, হয়রানি এবং ভুল তথ্যের মতো সূক্ষ্ম বিষয়বস্তু স্বয়ংক্রিয়ভাবে পর্যালোচনায় প্ল্যাটফর্মটির সাফল্যের হার বেড়েছে।
কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্টটি টিকটকের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সম্পূর্ণ রিপোর্টটি বাংলায় পড়তে ক্লিক করুন এখানে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা







