৩ রায়তা ডায়েটে রাখলে ওজন থাকবে নিয়ন্ত্রণে
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০২ পিএম, ২৫ মে ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
ওজন ঝরানোর জন্য কত কসরতই না করি আমরা! কখনও সকালে উঠে ছুট লাগাই, কখনও আবার জিমে গিয়ে ঘেমেনেয়ে একসা! তবে পুষ্টিবিদরা কিন্তু বারবারই বলেন ডায়েটের উপর নজর না দিলে কিন্তু ওজন ঝরানো মুশকিল। যতই শরীরচর্চা করুন না কেন, তার পাশাপাশি খাওয়াদাওয়ায় লাগাম না টানলে মেদ ঝরবে না কখনওই।
গরমের দিনে শরীর ঠান্ডা রাখতে রোজের ডায়েটে দই রাখার কথা বলেন পুষ্টিবিদরা। দই কেবল পেটের সমস্যা দূর করতে সাহায্য করে না, ওজন নিয়ন্ত্রণে রাখতেও কিন্তু দইয়ের জবাব নেই। সকালের জলখাবার হোক কিংবা দুপুর বা রাতের খাবার, ডায়েট মেনে স্বাস্থ্যকর খাবার খেলেও হালকা খিদে পেলে কি খাওয়া যায় সেই ভেবেই নজেহাল হতে হয়। সে ক্ষেত্রে মুশকিল আসান করতে পারেন এক বাটি রায়তা দিয়ে। রায়তা খেলে পেটও ভরে আর ওজন ঝরাতেও সাহায্য করে এই খাবার। জেনে নিন দ্রুত ওজন কমাতে চাইলে কোন তিন রায়তা রোজ খেতে হবে।
১) লাউয়ের রায়তা
সবার আগে অর্ধেকটা লাউ ঘষে নিন। সামান্য লবণ পানিতে লাউ ভাপিয়ে নিয়ে পানি ঝরিয়ে একটি পাত্রে রাখুন। এ বার একটি পাত্রে দই, বিটলবণ, ভাজা মশলা ভাল করে মিশিয়ে ভাপিয়ে রাখা লাউয়ের সঙ্গে মিশিয়ে নিন। উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে খেতে পারেন লাউয়ের রায়তা।
২) বিটের রায়তা
২টি বিটের খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিন। সেদ্ধ করা বিট ঘষে নিয়ে একটি পাত্রে রাখুন। এবার একে একে তার সঙ্গে টক দই, লবণ, গোল মরিচ, মিশিয়ে নিন। এ বার তেলের মধ্যে সরিষা, জিরা, কারিপাতা আর হিংয়ের ফোড়ন দিয়ে সেই তেল দইয়ের মিশ্রণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিন। তৈরি হয়ে যাবে বিটের রায়তা।
৩) শসা-পুদিনার রায়তা
দইয়ের সঙ্গে শসা আর পুদিনা কুচি মিশিয়ে নিন। দইয়ের মিশ্রণে লবণ, গোলমরিচ, মরিচগুঁড়া মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে রায়তা।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু








