ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১৯:১৬:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয় উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩ সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

৪০০ বছরের পুরনো গল্প নিয়ে ‘কাজল রেখা’

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪২ এএম, ১২ মার্চ ২০২৪ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

৪০০ বছরের পুরনো গল্প নিয়ে গিয়াস উদ্দিন সেলিম নির্মাণ করেছেন ‘কাজল রেখা’ সিনেমা। এবারের ঈদেই মুক্তি পাচ্ছে সিনেমাটি। বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গ, আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়াতেও মুক্তি পাচ্ছে সিনেমাটি।

জানা যায়, মূলত মৈমনসিংহ গীতিকার ‘কাজলরেখা’ গীতিকাব্য অবলম্বনে সিনেমাটি নির্মাণ করা হয়েছে।

সিনেমাটিতে কাজলরেখার নাম ভূমিকায় দেখা যাবে মন্দিরা চক্রবর্তী। সুচ কুমারের বেশে দেখা যাবে শরিফুল রাজকে। কঙ্কণ দাসীর খলচরিত্রে অভিনয় করেছেন রাফিয়াথ রশিদ মিথিলা। অন্যান্য চরিত্রে রয়েছেন ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, খায়রুল বাসার, সাদিয়া আয়মানসহ অনেকে।

এ বিষয়ে গিয়াস উদ্দিন সেলিম সংবাদমাধ্যমকে জানিয়েছে, প্রায় ৪০০ বছরের পুরনো গল্পের সিনেমাটির শুটিং হয়েছে নেত্রকোনার দুর্গাপুরে। দুই বছর ধরে সিনেমাটির নির্মাণ পর্ব চলেছে। এটা গিয়াস উদ্দিন সেলিমের নির্মিত সবচেয়ে ব্যয়বহুল সিনেমা বলেও জানান এই নির্মাতা। এদিকে, বর্তমানে সিনেমাটির মুক্তিকে কেন্দ্র করে প্রচারণায় ব্যস্ত কাজলরেখা সিনেমার নির্মাতা ও কলাকুশলীরা।

উল্লেখ্য, পরিচালনার পাশাপাশি কাজলরেখার চিত্রনাট্য ও সংলাপ বিন্যাস করেছেন গিয়াস উদ্দিন সেলিম। এমনকি সিনেমাটির কয়েকটি গান তিনি নিজেই লিখেছেন এ নির্মাতা।