৪০০ মিলিয়ন ভ্যাকসিন তৈরির চুক্তি, আসতে পারে সেপ্টেম্বরে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৫ পিএম, ২১ মে ২০২০ বৃহস্পতিবার
৪০০ মিলিয়ন ভ্যাকসিন তৈরির চুক্তি, আসতে পারে সেপ্টেম্বরে
বিশ্বেব্যাপী মহামারি রূপ নেওয়া করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কার না হলেও ৪০০ মিলিয়ন ভ্যাকসিন উৎপাদনের চুক্তি করা হয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরীক্ষামূলক করোনাভাইরাসের এই ভ্যাকসিন উৎপাদন করবে বায়োফার্মাসিটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা। ক্লিনিক্যাল পরীক্ষা সফল হলে আগামী সেপ্টেম্বরে সরবরাহ শুরু হবে বলে জানিয়েছে অ্যাস্ট্রাজেনেকা।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরীক্ষামূলক এই ভ্যাকসিন বর্তমানে AZD122 নামে পরিচিত। বানরের শরীরে সফল প্রয়োগের পর এটা এখন মানব দেহে পরীক্ষার পর্যায়ে রয়েছে।
আজ বৃহস্পতিবার এই ভ্যাকসিনটির বৃহৎ পরিসরে উৎপাদনে যেতে এবং ৪০০ মিলিয়ন ডোজ সরবরাহ করার একটি চুক্তি সম্পাদি হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরীক্ষামূলক করোনাভাইরাস ভ্যাকসিনের এক বিলিয়ন ডোজ তৈরির সক্ষমতা নিজেদের আছে বলে জানিয়েছে ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা।
আজ ইউএস বায়োমেডিক্যাল অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (বারদা) অক্সফোর্ডের এই ভ্যাকসিনের উন্নয়ন, উৎপাদন এবং সরবরাহের জন্য অ্যাস্ট্রাজেনেকা কোম্পানিকে এক বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করেছে। ইতোমধ্যে অক্সফোর্ডের ভ্যাকসিনের ৪০০ মিলিয়ন ডোজ উৎপাদনে চুক্তিবদ্ধ হয়েছে অ্যাস্ট্রাজেনেকা।
এত কিছুর পরও কয়েকজন বিজ্ঞানী সতর্ক করেছেন, আগামী বছর পর্যন্ত কোনো ভ্যাকসিন ব্যাপকভাবে পাওয়া যাবে না। একটি কার্যকরী ভ্যাকসিন ২০২১ সালের আগে প্রস্তুত হওয়ার সম্ভাবনা নেই।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?





