ঢাকা, বুধবার ১০, জুন ২০২৬ ৪:৩৪:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই

৪০ ডিগ্রি ছাড়িয়েছে ঢাকার তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:২০ পিএম, ২৯ এপ্রিল ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকার তাপমাত্রা আজ সোমবার ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.১ ডিগ্রি সেলসিয়াস। অসহনীয় গরমে মানুষ হাঁসফাঁস করছে। আবহাওয়ার পরিভাষায় যা তীব্র তাপদাহ। পর্যাপ্ত গাছগাছালি ও জলাশয় না থাকায় রাজধানী ঢাকা হয়ে উঠছে উত্তপ্ত ভূখণ্ড।

আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইট থেকে জানা গেছে, সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৪২ ডিগ্রি সেলসিয়াস।

গাছ ও  পর্যাপ্ত জলাশয় না থাকায় ঢাকায় কয়েক দিন ধরেই সূর্য ডোবার পরও তাপমাত্রা কমছে না, শীতল হচ্ছে না চারপাশ। ফলে অসহনীয় গরমে মানুষ হাঁসফাঁস করছে।

তাপমাত্রা বেড়ে যাওয়ায় মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।

আবহাওয়া অফিসের তথ্য মতে, ১৯৭২ সালের ১৮ মে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা এখন পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।

২০০৫ সালের ১২ জুন রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এরপর ২০১৪ সালের ২১ মে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং ২০১৬ সালের ২৯ এপ্রিল ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

-জেডসি