৪০ সপ্তাহের মধ্যে দেশে জন্ম নেবে ২৪ লাখ শিশু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৬ পিএম, ৯ মে ২০২০ শনিবার
ছবি: সংগৃহীত
করোনাভাইরাসকে মহামারী ঘোষণার পর থেকে ৪০ সপ্তাহের মধ্যে বাংলাদেশে ২৪ লাখ শিশুর জন্ম হতে পারে বলে আভাস দিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ।করোনা আক্রান্তদের সেবাকে প্রাধান্য দেয়ার ফলে স্বাস্থ্য বিভাগে প্রসূতি ও নবজাতকদের স্বাস্থ্যসেবা যথাযথ গুরুত্ব না পাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে বলেও সতর্ক করেছে সংস্থাটি।
১০ মে বিশ্ব মা দিবসের একদিন আগে নিজেদের ওয়েবসাইটে এসব তথ্য প্রকাশ করেছে ইউনিসেফ।
তাদের তথ্যানুযায়ী, ১১ মার্চ করোনাকে মহামারি ঘোষণার পর থেকে ১০ মাসের মধ্যে বাংলাদেশসহ বিশ্বজুড়ে আনুমানিক ১১ কোটি ৬০ লাখ শিশুর জন্ম হবে। তবে স্বাস্থ্য বিভাগের অধিকাংশ কর্মীই করোনা রোগীদের সেবায় নিয়োজিত থাকায় প্রসূতির জন্মদানের সময় দক্ষ লোকবলের ঘাটতি থাকবে।
এছাড়া করোনায় সংক্রমিত হওয়ার ভয়ে স্বাস্থ্যকেন্দ্রে যেতে ভয়-ভীতি ও লকডাউনের কারণে ও স্বাস্থ্য ব্যবস্থা চাপের মুখে থাকায় অন্তঃসত্ত্বারা জরুরি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলেও মনে করছে ইউনিসেফ।
সংস্থাটি সতর্ক করে বলেছে, করোনা নিয়ন্ত্রণমূলক পদক্ষেপগুলো শিশুর জন্মকালীন সেবার মতো জীবনরক্ষাকারী স্বাস্থ্যসেবা বিঘ্নিত করতে পারে এবং এটি লাখ লাখ অন্তঃসত্ত্বা মা ও তাদের সন্তানদের বড় ঝুঁকিতে ফেলবে।
অন্তঃসত্ত্বা ও সন্তান জন্মকালীন এবং জন্মের পরের সেবা পাওয়ার সুযোগ নিশ্চিত করতে বিশ্বের দেশগুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহবান জানিয়েছে জাতিসংঘের এই সংস্থা।
-জেডসি
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











