ঢাকা, শুক্রবার ২০, মার্চ ২০২৬ ১:৫১:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল

৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০০ এএম, ১৯ মে ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের আট বিভাগে একযোগে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার (১৯ মে) সকাল ১০টা থেকে শুরু হয়েছে। চলবে দুপুর ১২টা পর্যন্ত।

দুই ঘণ্টাব্যাপী এ পরীক্ষায় ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর ও প্রতিটি ভুল উত্তরের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে শূন্য দশমিক ৫০ নম্বর করে কাটা যাবে।

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) তথ্যমতে, ৪৫তম বিসিএসে আবেদন করেছেন ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী। এরমধ্যে ২ হাজার ৩০৯ জন ক্যাডারে এবং নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জনকে। সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসায়।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস জানান, পরীক্ষার হলে দেখাদেখি করে চাকরি পাবেন, এমন চাকরিপ্রার্থী আমরা চাই না। ঘাড় ঘোরালেই পরীক্ষার খাতা নিয়ে নেওয়া হবে, তাকে আর পরীক্ষা দিতে দেওয়া হবে না। আমরা সৎ ও যোগ্য চাকরিপ্রার্থী খুঁজছি।