৪.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পার্বত্য চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫০ পিএম, ১৫ এপ্রিল ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ও দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৪ দশমিক ৭ মাত্রায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে কেঁপেছে চট্টগ্রাম, বান্দরবানসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়ি জনপদ। তবে ভূমিকম্পের কারণে চট্টগ্রামের কোথায়ও কোনও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।
সোমবার বাংলাদেশ সময় সকাল ৭টা ৩৯ মিনিটে হাখার ২৪ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে এ ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্প অনুভূত হয়েছে মিয়ানমারের বাংলাদেশ ও ভারত সীমান্তবর্তী রাজ্য চিনের রাজধানী শহর হাখার অদূরে।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজি জানায়, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৭। এর উৎপত্তিস্থল ছিল ভারতের সীমান্ত সংলগ্ন মিয়ানমারের ভূখণ্ডে সমতলের ৫২.৭ কিলোমিটার গভীরে।
চট্টগ্রাম প্রধান আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ উজ্জল কান্তি পাল এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের সিসমিক পর্যবেক্ষণ কেন্দ্র আগারগাঁও থেকে ৩২৮ কিলোমিটার পূর্ব- দক্ষিণ পূর্ব দিকে মিয়ানমারের খাখায় এলাকায় ভূকম্পনটির উৎপত্তি ঘটে। এটি ৪ দশমিক ৭ মাত্রায় আঘাত হানে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, ভূমিকম্পের পর আমরা খোঁজ নিয়েছি৷ এখন পর্যন্ত কোথায়ও কোনও দুর্ঘটনার খবর পাইনি।
-জেডসি
- রাত পোহালেই ভোট: দেশের ভবিষ্যৎ নির্ধারণ
- আপনার ভোটকেন্দ্র কোনটি জানবেন যেভাবে
- নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২
- ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি
- এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
- ডাবের পানি স্বাস্থ্যের জন্য এতটা কার্যকর কেন?
- ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক
- গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিবেন তারেক ও জাইমা
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০
- রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- ভোটের দিন পাঁচ ধরনের যানবাহন চলাচল নিষেধ
- ভুয়া ভোটের আশঙ্কা, নিকাব খুলে পরিচয় শনাক্তের দাবি
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- সাভার-আশুলিয়া: ফাঁকা সড়ক-মহাসড়ক
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী