৪ অক্টোবর মেডিকেল ভর্তি পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৮ পিএম, ২০ আগস্ট ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
মেডিকেল কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা আগামী ৪ অক্টোবর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন বিভাগের পরিচালক অধ্যাপক ডা. এ কেম এম আহসান হাবিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ২৭ আগস্ট (মঙ্গলবার) এবং আবেদনের শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার)। প্রবেশপত্র বিতরণ করা হবে ২৬ থেকে ২৯ সেপ্টেম্বর এবং ৪ অক্টোবর (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এমসিকিউ প্রশ্নের ১ ঘণ্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় মোট আসন সংখ্যা চার হাজার ৬৮টি। লিখিত পরীক্ষায় বিষয় ভিত্তিক নম্বর— জীববিজ্ঞান-৩০, রসায়ন-২৫, পদার্থ-২০, ইংরেজি -১৫, সাধারণ জ্ঞান : বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ -১০।
অনলাইনে আবেদন করতে ওয়েবসাইটে নির্দেশাবলী ভালোভাবে পড়ে সতর্কতার সঙ্গে ফরম পূরণের পরামর্শ দেয়া হয়েছে। পরীক্ষা ফি ১০০০ টাকা, যা শুধু প্রিপেইড টেলিটকের মাধ্যমে জমা দেয়া যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০১৬ বা ২০১৭ সালে এসএসসি বা সমমানের পরীক্ষায় এবং ২০১৮ বা ২০১৯ সালে এইচএসসি বা সমমানের উভয় পরীক্ষায় পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞানসহ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এমন বাংলাদেশের নাগরিকরা ভর্তির আবেদন করার যোগ্য হবেন। তবে ইংরেজি ২০১৬ সালে পূর্বে এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র/ছাত্রীরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না। এছাড়া এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৯ হতে হবে।
-জেডসি
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’







